শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
ভারতের কাছে ফাঁসির দণ্ডপ্রাপ্ত হাসিনার প্রত্যর্পণ চাইবে বিএনপি : সালাহউদ্দিন রুমিন ফারহানাকে অভিনন্দন জানালেন পরাজিত প্রার্থী তরুন দে শনিবার প্রেস ব্রিফিং করবেন অধ্যাপক আলী রীয়াজ আসছে আইফোন ১৭ই মা-বাবার কবর জিয়ারত করে সমর্থকদের সাথে মতবিনিময় করেন ড. মঈন খান কোন ধরণের সহিংসতা, গ্যাঞ্জাম, ফ্যাসাদ করলে সহ্য করবো না, ব্যবস্থা নিব : বাচ্চু মোল্লা ঢাকা-১৬ আসন / ফলাফল স্থগিত ও পুনঃনির্বাচন চেয়েছেন আমিনুল হক ফুলবাড়ী-পার্বতীপুরে ত্রয়োদশ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এজেডএম রেজওয়ানুল হক ১লাখ ১৩হাজার ৬শত ৫০ ভোট পেয়ে নির্বাচিত॥ সাভারে ধানের শীষের বিজয়কে ঘিরে মসজিদে-মসজিদে দোয়া ও মিলাদ  নেত্রকোনায় চারটি আসনে বিএনপি, একটিতে জামায়াতের জয়

ঈদের দিনেই কন্যা সন্তানের বাবা হলেন সাইফউদ্দিন

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪
  • ১৭২ Time View

স্পোর্টস ডেস্ক : ঈদুল আজহার দিনেই কন্যা সন্তানের বাবা হলে বাংলাদেশ দলের তারকা পেস বোলার মোহাম্মদ সাইফউদ্দিন। পেস বোলিং এই অলরাউন্ডার প্রথমবারের মতো বাবা হয়েছেন। এমন আনন্দের খবর নিজেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তিনি। 

সোমবার ঈদের রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে একটি স্ট্যাটাসে এই তথ্য নিশ্চিত করেন সাইফউদ্দিন। স্ট্যাটাসে মেয়ের ছবি প্রকাশ করে সাইফউদ্দিন লেখেন, ‘আসসালামু আলাইকুম…আজকের পবিত্র ঈদের দিনে আমার ঘর আলোকিত করে আমার রাজকন্যা এসেছে, সবাই দোয়া করবেন।’

২০২৩ সালের মার্চে ফেনী শহরের গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন সাইফউদ্দিন। তার স্ত্রীর নাম কাজী ফাতেমা তুজ জারা। বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

২০১৭ সালের ৪ এপ্রিল শ্রীলংকার বিপক্ষে কলম্বোয় টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় মোহাম্মদ সাইফউদ্দিনের। তার পর থেকে দেশের হয়ে ২৯টি ওয়ানডে আর ৩৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে বল হাতে ৮৩ উইকেট শিকারের পাশাপাশি ব্যাট হাতে ৫৬৮ রান সংগ্রহ করেন।

যুক্তরাষ্ট্র আর ওয়েস্টি ইন্ডিজে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরে সাইফউদ্দিনর পরিবর্তে সুযোগ পেয়েছেন তরুণ তারকা পেসার তানজিম হাসান সাকিব। বিশ্বকাপে সুযোগ পেয়ে দারুণ পারফরম্যান্স করছেন তরুণ এই তারকা পেসার।

কিউএনবি/অনিমা/১৮ জুন ২০২৪,/ দুপুর ১:৫৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit