মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

আশুগঞ্জে মোটর সাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সহোদর নিহত

Reporter Name
  • Update Time : সোমবার, ১৭ জুন, ২০২৪
  • ১৬০ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের সোহাগপুর এলাকায় ঈদের দিন সকালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সহোদর নিহত হয়েছে। নিহতরা হলো, জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুর গ্রামের ওবায়দুর খানের ছেলে রবিউল খান (৫০) ও তার ভাই হুমায়ুন খান (৪৫)। এ ঘটনায় মনিরুল ইসলাম নামে অপর একজন মোটর সাইকেল আরোহী আহত হয়েছেন।

খোঁজ নিয়ে জানা যায়, সোমবার সকালে ঢাকা থেকে মোটরসাইকেলে করে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের দিকে আসছিলেন দুই ভাই রবিউল খান ও হুমায়ুন খানসহ তিনজন। পথিমধ্যে আশুগঞ্জের সোহাগপুর এলাকায় দ্রুতগামী মোটরসাইকেলটি একটি স্পিডব্রেকার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই রবিউল খান ও হাসপাতালে আনার পর হুমায়ুন খান মারা যায়। আহত অবস্থায় মনিরুল ইসলামকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খাঁটিখাতা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আশীষ কুমার সার্নাল জানান, খবর পেয়ে খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে হতাহতদের উদ্ধার করে। পরিবারের আপত্তি না থাকায় তাদের লাশ ময়নাতদন্ত ছাড়াই হস্তান্তর করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১৭  জুন ২০২৪,/দুপুর ২:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit