বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন

সোহম রেস্তোরাঁয় সেদিন কী কাণ্ড ঘটেছিলেন, প্রকাশ্য করলেন মধুমিতা

Reporter Name
  • Update Time : রবিবার, ১৬ জুন, ২০২৪
  • ৮৮ Time View

বিনোদন ডেস্ক : নিউটাউনের এক রেস্তোরাঁর মালিকের গায়ে সোহম চক্রবর্তী হাত তোলার বিষয়ে উত্তাল পশ্চিমবঙ্গ। ইন্ডাস্ট্রির বিভিন্ন মানুষ বিভিন্ন প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার সেদিন ঠিক কী ঘটেছিল জানালেন কলকাতার অভিনেত্রী মধুমিতা।

কিছুদিন আগে নিউটাউনের এক রেস্তোরাঁয় ছবির শ্যুটিং করতে গিয়েছিলেন টালিউড অভিনেতা সোহম চক্রবর্তী। তখনই সেই রেস্তোরাঁর মালিক এবং কর্মীদের সঙ্গে তিনি এবং তার কর্মীরা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এই বিষয়ে বিভিন্ন তারকারা বিভিন্ন মত পোষণ করেছেন। কেউ সোহমকে কটাক্ষ করেছে, কেউ আবার সমর্থন। কিন্তু সেদিন ঠিক কী ঘটেছিল জানালেন মধুমিতা সরকার।

এবিপি আনন্দকে দেওয়া একটি সাক্ষাৎকারে মধুমিতা জানান, পরে জেনেছি যে নিচে গণ্ডগোল হচ্ছিল। আমি তখন রেস্তোরাঁর ছাদে মানে যেখানে শ্যুটিং চলছিল। আমি নিজে আর আগে কখনও এসব ফেস করিনি। দেখিওনি। এটা আমার প্রথম অভিজ্ঞতা তাই খুবই চমকিত। আমার কিছু বোঝার আগেই সবটা ঘটে গেছে। তাই খুব শকড। তবে আমাদের ততক্ষণে সিনটা শ্যুট হয়ে গিয়েছিল।’ তিনি একই সঙ্গে এই সাক্ষাৎকারে জানান, ‘ঝামেলাটা হওয়া ঠিক নয়।’

তবে এই গোটা বিষয়ে নিয়ে কিছুদিন আগে মধুমিতা সরকার হিন্দুস্তান টাইমসের কাছেও মুখ খুলেছিলেন তখন তিনি জানান, প্রথমত আমি কারও স্বপক্ষে বা বিপক্ষে কথা বলছি না, কোনটা ভালো কোনটা মন্দ সেটা বিচার করারও আমি কেউ নই। আসলে আমার মতে কোনও সমস্যাই কোনও এক পক্ষের দ্বারা সৃষ্টি হয় না, সেটার জন্য দু’পক্ষই দায়ী থাকে।

সোহম গত শনিবার সন্ধ্যায় গিয়ে নিউটাউন থানায় সেই রেস্তোরাঁর মালিক এবং ম্যানেজারের নামে এফআইআর দায়ের করেন। অন্যদিকে টেকনো সিটি থানায় রেস্তোরাঁর মালিক অভিনেতার নামে FIR দায়ের করেন। প্রাথমিক ভাবে সেই রেস্তোরাঁর কর্মীদের বয়ান রেকর্ড করেছে পুলিশ। সেই বয়ান এবং অভিযোগে নাম করা হয়েছে সোহম এবং তার কয়েকজন সঙ্গীদের। তবে সেই ব্যক্তি যাই বলুন অভিনেতা কিন্তু তার দিকেই অভিযোগের আঙুল তুলেছেন।

কিউএনবি/অনিমা/১৬ জুন ২০২৪,/দুপুর ১:০২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit