শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম
রক্তাক্ত রাজপথ মাড়িয়ে সংসদে নুর সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় নিল যারা জেলে দৃষ্টি হারানো ইমরানকে নিয়ে ওয়াসিমের আবেগঘন বার্তা তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফোন নির্বাচনী এলাকা কে মাদক,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করা হবে অঙ্গীকার বিজয়ী  স্বতন্ত্র প্রার্থীর এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান বিশ্বকাপের আগে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে মাধবদীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে যৌথ বাহিনীর হাতে ১১ জন গ্রেপ্তার ঢাকার আসকোনায় ব্রাদার্স প্রিমিয়াম লীগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট  ঢাকা-১৯ আসনে এমপিকে আশুলিয়া থানা মোটর চালক দলের শুভেচ্ছা 

জি-৭ সম্মেলনের ফাঁকে মোদি ও মেলোনির দ্বিপক্ষীয় বৈঠক

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জি-৭ সম্মেলনে যোগ দিতে জর্জিয়া মেলোনির আমন্ত্রণে সাড়া দিয়ে শুক্রবার ( ১৪ জুন) ভোরে ইতালি পৌঁছেন মোদি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, এ দিনই নরেন্দ্র মোদি এবং ইতালির প্রধানমন্ত্রী মেলোনি জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে সেলফি তুলেছেন। এ সেলফি ভাইরাল হওয়ার পর আলোড়ন তুলেছে নেটিজেনরা।

ছবি তোলার পাশিাপাশি জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে মেলোনির সঙ্গে বৈঠকে বসেন মোদি এবং দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করেন। তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হওয়ায় মোদিকে অভিনন্দন জানান মেলোনি। এ সময় সম্মেলনে আমন্ত্রণ জানানোর জন্য মেলোনিকেও ধন্যবাদ জানান মোদি। বৈঠকে তারা সফলভাবে রাজনৈতিক বিষয় নিয়ে আলোচনা করেন এবং দুদেশের কৌশলগত অংশীদারিত্বের অগ্রগতি পর্যালোচনা করেন। 

 এছাড়া বৈঠকে দুদেশের ক্রমবর্ধমান বাণিজ্য ও অর্থনীতিতে পারস্পারিক সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেন দুনেতা। এ সময় তারা ক্লিন এনার্জি, ম্যানুফ্যাকচারিং, স্পেস, এসএন্ডটি, টেলিকম, এআই এবং গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ খাতে বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণের আহ্বান জানান। দ্বিপাক্ষিক প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা নিয়েও আলোচনা করেন মোদি ও মেলোনি। সেইসঙ্গে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা আরও বাড়ানোর আশা প্রকাশ করেন তারা।
এর আগে শুক্রবার (১৪ জুন) সম্মেলনের ফাঁকে মেলোনি ও মোদি সেলফি তোলেন। ওই সেলফিতে দেখা যায়, দু’দেশের নেতাই হাসছেন। এছাড়াও ভিডিওতে তারা ক্যামেরার সামনে দু’জনেই হাত নাড়ান। এ সময় মেলোনি বলেন ‘হ্যালো ফ্রম দ্য মেলোডি টিম’। মেলোনির সঙ্গে মোদির হাস্যোজ্জল ওই সেলফি ও একটি ভিডিও সামাজিক মাধ্যমে এখন ভাইরাল। গত বছর মেলোনি ও মোদির একটি দ্বি-পক্ষীয় বৈঠকের পর ‘মেলোডি’ টার্মটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এমনকি গত বছর, দুবাইতে কপ২৮ জলবায়ু সম্মেলনের ফাঁকে তোলা দুই নেতার একটি সেলফি ইন্টারনেটে ব্যাপকভাবে শেয়ার হয়েছিল।
 
সূত্র: এনডিটিভি

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুন ২০২৪,/রাত ৮:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit