বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম
বিশ্ববাজারে কেন কমছে স্বর্ণের দাম? ভারতীয় যুদ্ধজাহাজে ইচ্ছা করেই ধাক্কা দিয়েছে পাকিস্তানি জাহাজ? রাশিয়ার ওপর মার্কিন নিষেধাজ্ঞা বিল, ‘দুশ্চিন্তায়’ ভারত যুক্তরাষ্ট্র জাতীয় দলে ডাক পেলেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান শেখ হাসিনার ইসুতে অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার পর সেই ওসি প্রত্যাহার পুলিশের উচ্চপর্যায়ের ১১ কর্মকর্তাকে বদলি ও পদায়ন নিজের শক্তিকে চিনে নাও, পৃথিবীটাকে জয় করো: সাফা কবির ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত আদালতে খারিজ রিজওয়ানের আবেদন, বাড়ছে আইনি চাপ ভাই-বোন একই বিছানায় ঘুমানো যাবে কি? যা বললেন শায়খ আহমাদুল্লাহ

সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় নিল যারা

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৪ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের ১০ম আসর চলছে। ইতোমধ্যে ২৩টি ম্যাচ হয়েছে। ২৪তম ম্যাচে মুখোমুখি নিউজিল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা। এই ম্যাচের আগে মুখোমুখি হয় আয়ারল্যান্ড বনাম ওমান। 

শনিবার শ্রীলংকার কলম্বোতে ‘বি’ গ্রুপের ম্যাচে ওমানের বোলারদের তুলোধুনো করে ৫ উইকেটে ২৩৫ রানের পাহাড় গড়ে আয়ারল্যান্ড ক্রিকেট দল। 

টার্গেট তাড়া করতে নেমে ১৮ ওভারে ১৩৯ রানে অলআউট হয় ওমান। ৯৬ রানের বিশাল ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকেই ছিটকে যায় ওমান। বিশ্বকাপের চলতি আসরে টানা তিন ম্যাচে হেরেছে ওমান।

এই গ্রুপে শ্রীলংকা এবং জিম্বাবুয়ে ইতিমধ্যেই ৪ পয়েন্টে পৌঁছে গিয়েছে। দুটি দলই নিজেদের প্রথম দুটি ম্যাচ জিতেছে। অস্ট্রেলিয়া দুই ম্যাচে ২ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে। আয়ারল্যান্ডের তিন ম্যাচে ২ পয়েন্ট। ওমানের শেষ ম্যাচ ২০ ফেব্রুয়ারি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে।

আয়ারল্যান্ডের জয়ের নায়ক অধিনায়ক লরকান টাকার। তিনি ৫১ বলে ৯৪ রান করে অপরাজিত থাকেন। ১০টি চার ও চারটি ছক্কা মারেন তিনি। অষ্টম ওভারের মধ্যে ৬৪ রানে ৪ উইকেট পড়ে গিয়েছিল আয়ারল্যান্ডের।

সেখান থেকে দলের হাল ধরেন টাকার। ৩০ বলে ৫৬ রান করেন গ্যারেথ ডেলানি। জর্জ ডকরেল ৫টি ছক্কা মেরে ৯ বলে ৩৫ রান করে অপরাজিত থাকেন। ওমানের শাকিল আহমেদ ৩ উইকেট নেন।

রান তাড়া করতে নেমে আমির কলিম ও হাম্মাদ মির্জা ছাড়া ওমানের কোনও ব্যাটার রান করতে পারেননি। এই দুই জন ছাড়া সুফিয়ান মেহমুদ শুধু দু’অঙ্কের রানে পৌঁছোন। আয়ারল্যান্ডের জর্জ লিটল ৩টি এবং ম্যাথু হামফ্রেইস ও ব্যারি ম্যাকার্থি ২টি করে উইকেট নেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ৯:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit