শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনাম
রক্তাক্ত রাজপথ মাড়িয়ে সংসদে নুর সবার আগে বিশ্বকাপ থেকে বিদায় নিল যারা জেলে দৃষ্টি হারানো ইমরানকে নিয়ে ওয়াসিমের আবেগঘন বার্তা তারেক রহমান, শফিকুর রহমান ও নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার ফোন নির্বাচনী এলাকা কে মাদক,সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত করা হবে অঙ্গীকার বিজয়ী  স্বতন্ত্র প্রার্থীর এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের : তারেক রহমান বিশ্বকাপের আগে বড় ধাক্কা ব্রাজিল শিবিরে মাধবদীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে যৌথ বাহিনীর হাতে ১১ জন গ্রেপ্তার ঢাকার আসকোনায় ব্রাদার্স প্রিমিয়াম লীগের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট  ঢাকা-১৯ আসনে এমপিকে আশুলিয়া থানা মোটর চালক দলের শুভেচ্ছা 

ভিজিট ভিসায় হজের চেষ্টা, যে শাস্তি দিল সৌদি

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৬৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভিজিট ভিসা নিয়ে হজ পালনের চেষ্টা করা আড়াই লাখের বেশি মানুষকে ফিরিয়ে দিয়েছে সৌদি আরব। অবৈধ হজযাত্রী মোকাবিলায় সৌদি কর্তৃপক্ষ যে কঠোর পদক্ষেপ নিয়েছে, এটি তারই নমুনা বলে মনে করা হচ্ছে। হজ মৌসুমে সৌদি কর্তৃপক্ষ বারবার বলেছে, ভিজিট ভিসা নিয়ে কেউ হজ পালন করতে পারবেন না।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী কর্নেল তালাল আল শালহুবের একজন মুখপাত্র বলেছেন, এ বছর ভিজিট ভিসা নিয়ে অবৈধভাবে হজের চেষ্টা করা ২ লাখ ৫৬ হাজার ৪৮১ জনকে ফিরিয়ে দিয়েছে সৌদি আরব। তিনি জানান, গত ২৯ এপ্রিল থেকে ১৬০টি ভুয়া হজ প্রচারাভিযান ধরা পড়েছে এবং ১ লাখ ৩৫ হাজার ৯৮টি অননুমোদিত গাড়ি মক্কার প্রবেশমুখ থেকে ফিরিয়ে দেওয়া হয়েছে।

এছাড়া ২ লাখ ৫০ হাজার ৩৮১ জন অনাবাসীকে ইসলামের পবিত্রতম শহর মক্কায় প্রবেশ করতে বাধা দেওয়া হয়েছে। ওই কর্মকর্তা বলেছেন, হজের আনুষ্ঠানিকতা চলা পবিত্র স্থানগুলোতে ইসলামি শরিয়ার সঙ্গে সম্পর্কহীন স্লোগান উঠতে দেবে না সৌদি আরব। তিনি বলেন, হজ মৌসুম শেষ না হওয়া পর্যন্ত সৌদি নিরাপত্তা সংস্থাগুলো পবিত্র স্থানগুলোর চারপাশে কড়া নিরাপত্তা বেষ্টনী বজায় রাখবে।

 

 

কিউএনবি/আয়শা/১৫ জুন ২০২৪,/রাত ৮:০৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit