বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

নোয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় বিএনপি নেতার মৃত্যু

Reporter Name
  • Update Time : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৮০ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে।  নিহত মো.আজাদ (৫০) নোয়াখালী পৌরসভার ৬নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি ছিলেন ও গোপাই এলাকার সওদাগর বাড়ির শামসুল হকের ছেলে। শুক্রবার (১৪ জুন) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সোনাপুর টু ফেনী আঞ্চলিক মহাসড়কের নোয়া কনভেনশন সেন্টার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।    

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, উপজেলার সোনাপুর টু ফেনী আঞ্চলিক মহাসড়কের নোয়া কনভেনশন সেন্টারে সংলগ্ন রহমানিয়া রাস্তার মাথায় মূল সড়কের উপর দিয়ে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দুর্ঘটনাস্থল থেকে একটি অন টেস্ট মোটরসাইকেল আটক করে সোনাপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে তারা মোটরসাইকেলটি সোনাপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যান।  সোনাপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ মুছা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ঘটনার পর পরই মোটরসাইকেল চালক পালিয়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে একটি মোটরসাইকেল জব্দ করে সোনাপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।  পরবর্তীতে নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

কিউএনবি/অনিমা/১৫ জুন ২০২৪,/সকাল ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit