রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২১ পূর্বাহ্ন

বই পড়ে মিললো পুরস্কার

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১১৭ Time View
বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে একমাসে সর্বাধিক দিন গ্রন্থাগারে এসে বই পড়ার পুরস্কার পেয়েছে মোট ১৫ শিক্ষার্থী। বৃহস্পতিবার বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ ইমরানুল হক ভুইয়া শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

পুরস্কার পাওয়া শিক্ষার্থীরা হলো, বালিকা বিভাগে মে মাসে সর্বাধিক ২৭ দিন উপস্থিত থেকে ১ম হয়েছেন সাদিয়া বুশরা, হাফছা বেগম, নুসরাত সাকুরা ও সুমাইয়া আফরিন। ২৬ দিন উপস্থিত থেকে ২য় হয়েছে ইসরাত জাহান, সৃষ্টি রায়, সানিয়া আক্তার ও  মহিমা রায়। ২১ দিন উপস্থিত থেকে ৩য় হয়েছে লামিয়া আক্তার। বালক বিভাগে ২৭ দিন উপস্থিত থেকে ১ম হয়েছেন পৃথিবী দাস সূর্য্য, গগনদ্বীপ কুন্ডু, সৌমিক রায় ও স্নেহাল গোপ পান্না। ২৬ দিন উপস্থিত থেকে ২য় হয়েছেন তন্ময় সরকার। ২৫ দিন উপস্থিত থেকে ৩য় হয়েছে শয়ন গোপ।

নাসিরনগরের ইউএনও মুহাম্মদ ইমরানুল হক ভূঁইয়া জানান, বই পড়ায় উৎসাহ বাড়াতে পুরস্কার দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। গত কয়েকমাস ধরেই এ পুরস্কার দেওয়া হচ্ছে। এতে গ্রন্থাগারে উপস্থিতি আগের চেয়ে অনেকে বেড়েছে। এছাড়া শিক্ষার্থীরা জ্ঞানার্জনও করছে।

কিউএনবি/অনিমা/১৪ জুন ২০২৪,/সন্ধ্যা ৭:২৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit