বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

আফ্রিকার বেশিরভাগ দেশের জন্য শুল্ক বাতিল করছে চীন

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ১ মে থেকে আফ্রিকার বেশিরভাগ দেশের পণ্যের ওপর শুল্ক তুলে নেয়া হবে বলে ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় আফ্রিকান ইউনিয়নের বার্ষিক সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। খবর টিআরটি ওয়ার্ল্ডের। 

চীন ইতোমধ্যে ৩৩টি আফ্রিকান দেশের জন্য শূন্য-শুল্ক সুবিধা চালু রেখেছে। গত বছর বেইজিং জানায়, তারা মহাদেশে নিজেদের ৫৩টি কূটনৈতিক অংশীদার দেশের জন্য এ সুবিধা বাড়াবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১ মে থেকে এসওয়াতিনি (আগের নাম সোয়াজিল্যান্ড) ছাড়া সব আফ্রিকান দেশের পণ্যে শুল্ক শূন্য হবে। এসওয়াতিনি তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে।
চীন বর্তমানে আফ্রিকার সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। অবকাঠামো উন্নয়নে ‘বেল্ট অ্যান্ড রোড’ উদ্যোগের মাধ্যমে বড় বড় প্রকল্পেও বিনিয়োগ করছে বেইজিং।
বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র গত বছর বিশ্বব্যাপী উচ্চ শুল্ক আরোপের পর অনেক আফ্রিকান দেশ বিকল্প বাণিজ্য অংশীদার হিসেবে চীনসহ অন্য দেশগুলোর দিকে ঝুঁকছে।
এদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আফ্রিকার ঋণ সংকট নিয়ে নতুন প্রস্তাব দিয়েছেন। তিনি বলেন, কোনো দেশ চরম জলবায়ু দুর্যোগে আক্রান্ত হলে তাদের ঋণ পরিশোধ সাময়িকভাবে স্থগিত করার সুযোগ দেওয়া হবে।
আদ্দিস আবাবায় ইতালি-আফ্রিকা বৈঠক শেষে মেলোনি জানান, যৌথ উন্নয়ন প্রকল্পের জন্য ঋণ রূপান্তর উদ্যোগও নেয়া হয়েছে। তবে ঋণ স্থগিতের প্রক্রিয়া কীভাবে কাজ করবে বা কোন দেশগুলো এ সুবিধা পাবে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।
আফ্রিকান ইউনিয়নের এবারের দুই দিনের সম্মেলনে পানি নিরাপত্তা, জলবায়ু চাপ এবং বৈশ্বিক প্রতিষ্ঠানে আফ্রিকার প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে। ২০২৬ সালের জন্য সংস্থাটির প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে: টেকসই পানি সরবরাহ ও নিরাপদ স্যানিটেশন নিশ্চিত করে এজেন্ডা ২০৬৩ বাস্তবায়ন।
সম্মেলনে জাতিসংঘ মহাসচিবসহ বিভিন্ন আন্তর্জাতিক নেতা অংশ নিয়েছেন। নেতারা মহাদেশের শান্তি ও নিরাপত্তা পরিস্থিতি, এজেন্ডা ২০৬৩–এর অগ্রগতি এবং আফ্রিকান ইউনিয়নের কাঠামোগত সংস্কার নিয়েও আলোচনা করবেন।

 

 

কিউএনবি/আয়শা/১৪ ফেব্রুয়ারী ২০২৬,/রাত ১০:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit