বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১০:২৩ পূর্বাহ্ন
শিরোনাম
হরমুজ নিয়ে ট্রাম্পের দাবির জবাবে ক্যালিফোর্নিয়াকে নিজেদের ‘নতুন ভূখণ্ড’ বলল ইরান বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব

মায়ের সামনে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ১১৯ Time View
নোয়াখালী প্রতিনিধি  : নোয়াখালীর বেগমগঞ্জে পাঁচতলা ভবনের ছাদ থেকে পড়ে মো.সায়েম (১১) নামে এক শিশুর মৃত্যু হয়ছে।বৃহস্পতিবার (১৩জুন) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৪নম্বর ওয়ার্ডের গোলাবাড়িয়া দিঘী এলাকার আজমীর ভবনে এই ঘটনা ঘটে।নিহত সায়েম উপজেলার বাহাদুরপুর গ্রামের ফাজিল মিয়ার বাড়ির মো.নুরনবীর ছেলে। সে স্থানীয় মদনমোহন প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্র ছিল। শিশুটি আজমীর ভবনের পাঁচতলায় মা-বাবার সাথে ভাড়া বাসায় থাকতেন ।    

পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, বিকেলে সায়েম আরও কয়েকজন শিশুসহ পাঁচতলা ভবনের ছাদে খেলতে যায়। তখন তার মা তার আরেক ভাইয়ের সাথে মুঠোফোনে বিদেশে কথা বলছিলেন। তখন আরেক শিশু পা পিছলে ছাদ থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়। ওই সময় তাকে বাঁচাতে গিয়ে সায়েম মায়ের সামনে ছাদ নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে চৌমুহনী পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থল পরদির্শন করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরী করে। বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মায়ের সামনে ছাদ থেকে পড়ে ওই শিশুর মৃত্যু হয়। এরপর তাকে চৌমুহনী বাজরের একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে।

 

 

কিউএনবি/অনিমা/১৪ জুন ২০২৪,/সকাল ১১:২১

 

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit