সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
শিরোনাম
মাটিরাঙ্গায় পাহাড় কাটার অপরাধে এক ব্যক্তিকে  ৫০ হাজার টাকা জরিমানা। মাটিরাঙ্গায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ। ফুলবাড়ীতে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড কার্যক্রমের অবহিত করণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত॥ শরীয়তপুরে ফ্যামিলি কার্ড সংগ্রহ সংক্রান্ত প্রেস কনফারেন্স তুরস্কে বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১১, আহত ২৭ মাটিরাঙ্গায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহবিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স নরসিংদীতে বিদেশি পিস্তল ও গুলিসহ সন্ত্রাসী সাখু গ্রেপ্তার তুরস্কের ক্লাবে ইতিহাস গড়লেন সালাহ প্রেমের মাঠেও লাল কার্ড দেখলেন ভিনিসিয়ুস! ৩ মাসেই শেষ ‘সেকেন্ড ইনিংস’

সড়কে অনিয়ম করলেই স্বয়ংক্রিয় ভিডিও মামলা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১১৩ Time View

ডেস্ক নিউজ : রাজধানীতে শুরু হচ্ছে ই-ট্র্যাফিকিং বা ভিডিও বিশ্লেষণ করে স্বয়ংক্রিয় মামলার প্রক্রিয়া। এতে সড়কে শৃঙ্খলায় বাধা সৃষ্টি করলে, প্রচলিত আইনের ব্যত্যয় ঘটিয়ে ট্র্যাফিক শৃঙ্খলা বিঘ্ন ঘটানো ও ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত অপরাধে ভিডিও মামলা করার নির্দেশ দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক বিভাগ। 

বৃহস্পতিবার এ বিষয়ে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ট্র্যাফিক) মো. মনিবুর রহমান স্বাক্ষরিত এক স্মারক চিঠি ইস্যু করা হয়েছে। 

এতে প্রত্যেকটি ট্র্যাফিক বিভাগকে ই-ট্র্যাফিক প্রসিকিউশন সিস্টেমে ভিডিও প্রসিকিউশন এবং ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে প্রসিকিউশন প্রদান প্রসঙ্গে এ নতুন নির্দেশনা দেওয়া হয়।

জানা গেছে, ভিডিও প্রসিকিউশনের ক্ষেত্রে সিসিটিভি ফুটেজ, ক্যামেরায় ধারণকৃত ভিডিও, বডিওর্ন ক্যামেরার ফুটেজ এবং অন্যান্য উৎস হতে প্রাপ্ত ভিডিও ফুটেজ যথোপযুক্ত প্রমাণাদি ভিডিও প্রসিকিউশন প্রদানে ব্যবহার করা যাবে। ধারণকৃত ভিডিও বিশ্লেষণ করে হবে স্বয়ংক্রিয় মামলা। 

এ বিষয়ে অতিরিক্ত কমিশনার মুনিবুর  রহমান বলেন, এই সিদ্ধান্ত ছিল করোনাকালের আগে। করোনার কারণে সড়কে তো যান চলাচলই সীমিত ছিল। করোনায় জাতীয় শুদ্ধাচার নীতির কারণে অনেক সিদ্ধান্তই বাস্তবায়ন সম্ভব হয়নি। এখন সেই সিদ্ধান্ত বাস্তবায়নের নির্দেশনা দিয়েছেন ডিএমপি কমিশনার। আমরা প্রস্তুতি নিতে বলেছি। ট্র্যাফিক বিভাগগুলো মাঠ পর্যালোচনাও করবেন। দেখি যত দ্রুত সম্ভব এ নির্দেশনা বাস্তবায়ন করা হবে।

স্মারক চিঠিতে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্র্যাফিক বিভাগে ই-ট্র্যাফিক প্রসিকিউশন সিস্টেমে স্ব-স্ব ট্র্যাফিক বিভাগের ক্যামেরায় ধারণকৃত ভিডিও ফুটেজ ও ছবির বিপরীতে প্রসিকিউশন প্রদানের জন্য ডিএমপি কমিশনার নির্দেশনা প্রদান করেছেন। সেই নির্দেশনার আলোকে ই-ট্র্যাফিক সফটওয়্যার ভিডিও প্রসিকিউশন এন্ট্রি এবং ভিডিও প্রসিকিউশন ভিউ নামে দুটি ট্যাব সংযুক্ত করা হয়েছে। ওই দুটি ট্যাবে ইনপুটকৃত তথ্যের ভিত্তিতে প্রসিকিউশন সংক্রান্ত চিঠি স্বয়ংক্রিয়ভাবে প্রিন্ট হবে। 

চিঠিতে বলা হয়, ভিডিও প্রসিকিউশনের ক্ষেত্রে সিসিটিভি ফুটেজ, ক্যামেরায় ধারণকৃত ভিডিও, বডিওর্ন ক্যামেরার ফুটেজ এবং অন্যান্য উৎস হতে প্রাপ্ত ভিডিও ফুটেজ যথোপযুক্ত প্রমাণাদি ভিডিও প্রসিকিউশন প্রদানে ব্যবহার করা যাবে। 

চিঠিতে আরও উল্লেখ্য করা হয়, ডিএমপি অধ্যাদেশ ১০২ ধারা অনুযায়ী প্রসিকিউশন যানবাহনের মালিক/চালক এর হাজিরকরণ এবং সড়ক পরিবহন আইন-২০১৮ ও সড়ক পরিবহন বিধিমালা-২০২২ মোতাবেক ‘কর্তৃপক্ষ মোটরযান ও ড্রাইভিং লাইসেন্স সংক্রান্ত অপরাধের জন্য ডিজিটাল পদ্ধতিতে স্বয়ংক্রিয়ভাবে মামলা দায়ের ও নিষ্পত্তি করার ব্যবস্থা রয়েছে’। 

নির্দেশনার আলোকে পজ ডিভাইসে ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে প্রসিকিউশনের ব্যবস্থা রয়েছে। এমতাবস্থায়, ডিএমপির ই-ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমে ভিডিও প্রসিকিউশন এবং ড্রাইভিং লাইসেন্সের বিপরীতে প্রসিকিউশন প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।

কিউএনবি/অনিমা/১৩ জুন ২০২৪,/রাত ৯:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit