সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

ব্রাজিলকে জিততে দেয়নি যুক্তরাষ্ট্র

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৬৬ Time View

স্পোর্টস ডেস্ক : কোপা আমেরিকার আগে শেষ প্রস্তুতিটা ভালো হলো না ব্রাজিলের। যুক্তরাষ্ট্রের কাছে হার না মানলেও জিততে পারেনি সেলেসাওরা। 

যুক্তরাষ্ট্রের বিপক্ষে রদ্রিগোর গোলে শুরুতেই এগিয়ে যায় ব্রাজিল। এরপর আক্রমণে যুক্তরাষ্ট্রকে ঠেসে ধরতে চেয়েছিলো তারা। 

তবে মার্কিন গোলরক্ষক ম‍্যাট টার্নার হয়ে উঠলেন প্রতিরক্ষার মহাপ্রাচীর। ফলে আক্রমণের ডালি সাজালেও জয় পাওয়া হয়নি দরিভাল জুনিয়রের দলের। কোপা আমেরিকার আগে নিজেদের সবশেষ প্রীতি ম‍্যাচে ড্র করল ব্রাজিল।

বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোরে শুরু হওয়া ম‍্যাচে ১৭তম মিনিটে ব্রাজিলকে এগিয়ে নেন রদ্রিগো। ২৬তম মিনিটে যুক্তরাষ্ট্রের হয়ে গোল শোধ করেন ক্রিস্টিয়ান পুলিসিক। ম‍্যাচ শেষ হয় ১-১ সমতায়।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলা ২০ ম‍্যাচে এটাই ব্রাজিলের প্রথম ড্র। সেলেসাওরা মার্কিনিদের বিপক্ষে কেবল হেরেছিল ১৯৯৮ সালে, ১৮ ম‍্যাচেই জিতেছে পাঁচবারের বিশ্ব চ‍্যাম্পিয়নরা।

২৪ জুন কোস্টারিকার বিপক্ষের ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে ব্রাজিল। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ প্যারাগুয়ে ও কলম্বিয়া।

কিউএনবি/অনিমা/১৩ জুন ২০২৪,/দুপুর ১২:০৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit