সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
আইটি, এআই, সার ও জ্বালানি খাতে বিনিয়োগে মারুবেনি কর্পোরেশনকে আমন্ত্রণ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের মালামাল চুরি করা যুবককে ধরতে পুরস্কার ঘোষণা উচ্চ আয়ের পাশাপাশি যে ১০ পেশায় রয়েছে কাজের আনন্দ খাবারের আগে অলিভ অয়েল খেলে রক্তে শর্করা বাড়ে ধীরে, বলছে গবেষণা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ফ্যাটি লিভার থেকে লিভার ক্যানসার, যে ৭ লক্ষণে হবেন সতর্ক নিজের মত প্রকাশ করলে কিংবা অন্যায়ের প্রতিবাদ করলে ‘অলক্ষ্মী’: ইশা সাহা ময়নাতদন্তের রিপোর্টে মিলল নানা পাটেকারের মৃত্যুর প্রকৃত কারণ দুর্গাপূজায় টানা তিন দিন বন্ধ থাকবে ব্যাংক জমাদিউল আউয়ালের চাঁদ দেখা যায়নি

সুপার এইটের পথে এগিয়ে যাওয়ার লড়াই বাংলাদেশ-নেদারল্যান্ডসের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। এ ম্যাচ জয় পেলে সুপার এইটে এক পা দেওয়া হয়ে যাবে বাংলাদেশের। ডাচদের সমীকরণটা একই। আর সে কারণে তারাও চাইবে ম্যাচ জিতে সুপার এইটের পথে এগিয়ে যেতে।

গ্রুপপর্বে এখন পর্যন্ত দু’দলই খেলেছে দুটি করে ম্যাচ। যেখানে একটি করে জয় পেয়েছে দু’দলই। বাংলাদেশ তাদের প্রথম ম্যাচে শ্রীলংকাকে হারিয়েছে। এরপর দ্বিতীয় ম্যাচে ৪ রানে হেরেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। অন্যদিকে নেপালের বিপক্ষে জয় দিয়ে আসর শুরু করা ডাচরা বাংলাদেশের মতোই নিজেদের শেষ ম্যাচে হেরেছে প্রোটিয়াদের বিপক্ষে।

স্বাভাবিকভাবেই তাই এ ম্যাচটি জিতে সুপার এইটের পথে পা বাড়ানোর লক্ষ্য দু’দলেরই। যদিও এই ফরম্যাটে পরিসংখ্যানটা কথা বলছে বাংলাদেশের পক্ষেই। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে দু’দলের চার দেখায় তিন বারই হেসেছে বাংলাদেশ। যদিও প্রতিটি ম্যাচই হয়েছে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। স্বাভাবিকভাবেই তাই এ ম্যাচেও প্রত্যাশা করা হচ্ছে তেমনটি।

গ্রুপ ডি’ তে অবশ্য এরইমধ্যে সুপার এইট নিশ্চিত করে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। সবশেষ লংকানদের ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়ে যাওয়ায় তাদের বিদায় এক রকম নিশ্চিতই বলা যায়। তাতে একটা সুবিধা হয়েছে বাংলাদেশের। ডাচদের বিপক্ষে জয় পেলেই একরকম নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের সুপার এইটে খেলা। কেননা, এখন পর্যন্ত নেট রান রেটে এগিয়ে আছে বাংলাদেশ। কাজেই শেষ ম্যাচ হারলেও তখন নেট রান রেট ঠিক রাখতে পারলে সুপার এইটে জায়গা পাবে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই তাই এমন সুযোগ হাতছাড়া করতে চাইবে না নাজমুল শান্তর দল। বাংলাদেশ কেমন করে এখন সেটি দেখতেই তাকিয়ে ক্রিকেট প্রেমীরা।

কিউএনবি/অনিমা/১৩ জুন ২০২৪,/সকাল ৯:১৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit