শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

রাদারফোর্ডে ঘুরে দাঁড়িয়ে নিউজিল্যান্ডকে কঠিন চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজের

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ৭৫ Time View

স্পোর্টস ডেস্ক : জিতলেই সি গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সুপার এইট নিশ্চিত হয়ে যাবে ওয়েস্ট ইন্ডিজের। একই সঙ্গে এক রকম বিদায় ঘণ্টা বাজবে নিউজিল্যান্ডেরও। এমন ম্যাচে শুরুতে বোলিং করতে নেমে দারুণ শুরু পায় কিউইরা। পাওয়ারপ্লের আগেই পাওয়ার শেষ করে দেয় ওয়েস্ট ইন্ডিজের। ৫ ব্যাটারকে সাজঘরে ফেরায় দলটি। ৩০ রানে ৫ উইকেট নেই ক্যারিবীয়দের। 

এমন ভয়াবহ বিপর্যয় থেকে দলকে টেনে তুলেন শেরফেন রাদারফোর্ড। ৩৯ বলে ৬৮ রানের ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত থেকে দলকে ৯ উইকেটে ১৪৯ রানের লড়াকু ভিত পাইয়ে দেন তিনি।

এদিন টসে জিতে বোলিং করতে নেমে কিউইদের দারুণ শুরু এনে দেন দলটির পেসাররা। কিউই পেস তোপের মুখে পড়ে সুবিধা করতে পারেনি  ক্যারিবীয় ব্যাটাররা। দলীয় ১ রানে প্রথম উইকেট হারানোর পর ২০ রানে দ্বিতীয় উইকেট হারায় দলটি। পরের ১০ রান যোগ করতেই ফের ৩ উইকেট নেই ক্যারিবীয়দের। শঙ্কা ঝেঁকে বসেছে চ্যালেঞ্জিং পুঁজি দাঁড় করানো নিয়ে। 

উইকেটে এসে হাল ধরেন রাদারফোর্ড। তাকে কিছুটা করে সঙ্গ দিয়েছেন আকিল হোসেন, আন্দ্রে রাসেল ও রোমারিও শেফার্ডরা। বাকিরা ইনিংস বড় করতে না পারলেও শেষ পর্যন্ত দলের হয়ে লড়াই চালিয়ে গেছেন রাদারফোর্ড। খেলেছেন ৩৯ বলে ৬৮ রানের দুর্দান্ত একটা ইনিংস। আর তাতেই ১৫০ রানের টার্গেট দাঁড়িয়েছে কিউইদের সামনে। এখন দায়িত্বটা বোলাররা নিতে পারলেই হয়।

কিউই বোলারদের মধ্যে ১৬ রান খরচায় ৩ উইকেট শিকার করেছেন ট্রেন্ট বোল্ট। দুটি করে উইকেট তুলেছেন টিম সাউদি ও লকি ফার্গুসন।

 

কিউএনবি/অনিমা/১৩ জুন ২০২৪,/সকাল ৯:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit