শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

আখাউড়ায় ফুটপাতে মোটরসাইকেল রাখায় তিনজনকে জরিমানা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৩৯ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফুটপাতে মোটর সাইকেল রাখার অভিযোগে তিন মালিককে মোট তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রাবেয়া আক্তার ও উপজেলা সহকারি কমিশনার (ভুমি) এস এম রাহাতুল ইসলাম পৌর এলাকার সড়ক বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ‘মালিকবিহীন’ পাঁচটি মোটর সাইকেল থানায় নিয়ে যাওয়া হয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, ঈদুল আযহাকে সামনে রেখে পৌর এলাকার প্রধান সড়কে যানজট কমানোর উদ্যোগ নেওয়া হয়। এরই অংশ হিসেবে সড়ক বাজারে অভিযান চালানো হয়।

এ সময় ফুটপাতে রাখা মোটর সাইকেল সরিয়ে নেওয়ার পাশাপাশি ভ্রাম্যমাণ দোকানীদেরকে সতর্ক করে দেওয়া হয়। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূরে আলমসহ পুলিশের একটি দল ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৪,/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit