শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

ন্যাটোতে যুদ্ধবিমান মোতায়েন করলো ফিনল্যান্ড

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ১৩৪ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ২০২৩ সালের ৪ এপ্রিল ন্যাটোতে যোগদানের পর মঙ্গলবার (১১ জুন) এই পশ্চিমা সামরিক জোটের জন্য প্রথম যুদ্ধবিমান মোতায়েন করেলো ফিনল্যান্ড। রয়টার্স জানিয়েছে, ফিনল্যান্ড দক্ষিণ-পূর্ব রোমানিয়ার একটি সামরিক ঘাঁটিতে সাতটি এফ-১৮ যুদ্ধবিমান প্রেরণ করেছে, যেখানে তারা রোমানিয়া এবং ব্রিটিশ যুদ্ধবিমানের সঙ্গে আকাশ প্রতিরক্ষা মিশন পরিচালনা করবে।

ফিনল্যান্ডের বিমান বাহিনীর একজন কমান্ডার বলেছেন, ‘এই মিশনটি ফিনল্যান্ডের ন্যাটোতে একীভূতকরণকে ত্বরান্বিত করতে সহায়তা করবে।’ফিনল্যান্ডের কারেলিয়া এয়ার উইংয়ের কমান্ডার জোহান আন্তিলা মিহাইল কোগালনিশিয়ানু ঘাঁটিতে সেনাদের বলেন, ‘আমি নিশ্চিত যে এই এয়ার পুলিশিং এয়ার শিল্ডিং মিশন চলাকালীন ন্যাটোতে আমাদের একীকরণের বিষয়টি এক লাফে বহুদূর এগিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘দল হিসেবে আমরা অনেক কিছু শিখেছি এবং এই সবই ন্যাটোর প্রতিরোধ ও প্রতিরক্ষা ক্ষমতাকে বাড়িয়ে তুলবে।’প্রসঙ্গত, ইউক্রেন যুদ্ধ ফিনল্যান্ডকে ন্যাটোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার দিকে ধাবিত করেছে।

রোমানিয়া ২০০৪ সাল থেকে ন্যাটো সদস্য এবং ফিনল্যান্ডের যোগদানের অনুমোদনকারী প্রথম ন্যাটো রাষ্ট্রগুলোর মধ্যে অন্যত্তম। ইউক্রেনের সঙ্গে ৬৫০ কিলোমিটার সীমানা রয়েছে রোমানিয়ার। ন্যাটো-সমর্থিত একটি আঞ্চলিক এফ-১৬ প্রশিক্ষণ কেন্দ্রও রয়েছে রোমানিয়ায়, যেখানে ইউক্রেনের পাইলটরা শীঘ্রই নেদারল্যান্ডসের দেওয়া এফ-১৬ যুদ্ধবিমান চালনা শিখতে শুরু করবে।

 

 

কিউএনবি/আয়শা/১১ জুন ২০২৪,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit