শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

ফাঁদে পা দিয়ে হামাসের বিস্ফোরণে নিহত ৪ ইসরাইলি সেনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৭২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলীয় রাফায় বোমা বিস্ফোরণে চার ইসরাইলি সেনা নিহত হয়েছেন। এই ঘটনায় আরও সাত সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।

মঙ্গলবার (১১ জুন) তাদের পরিচয় প্রকাশ করেছে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী। খবর
টাইমস অব ইসরাইলের।

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (১০ জুন) রাফায় একটি ভবনে বোমা বিস্ফোরণে চার ইসরাইলি সেনা নিহত হয়েছে। নিহতরা হলেন- মেজর তাল পশেবিলস্কি শাওলভ (২৪), স্টাফ সার্জেন্ট এতিন কার্লসব্রান (২০), সার্জেন্ট আলমোগ শালম (১৯) ও সার্জেন্ট ইয়ার লেভিন (১৯)।

আইডিএফের প্রাথমিক তদন্ত মতে, সোমবার দক্ষিণ গাজার রাফা শহরে একটি ভবনে অভিযানে যায় নিহত সেনারা। শুরুতে ভবনে ভেতর ফাঁদ পাতা আছে কিনা, তা নিশ্চিত হতে তারা একটি বিস্ফোরক ছুড়েন। এতে তাৎক্ষণিকভাবে লুকিয়ে রাখা অপর কোনো বিস্ফোরক বিস্ফোরিত না হওয়ায় দুই সেনা তিনতলা ভবনটিতে প্রবেশ করেন। কিন্তু সে সময় লুকিয়ে রাখা বোমা বিস্ফোরিত হলে ভবনের অংশবিশেষ কয়েকজন সেনার ওপর ধসে পড়ে।

পরবর্তীতে ওই ভবনের ভেতর একটি ভূগর্ভস্থ সুড়ঙ্গ খুঁজে পাওয়ার দাবি করে আইডিএফ বলেছে, এই ভবনে হামাসের যাতায়াত ছিল।

আইডিএফ আরও জানায়, নিহত চার সেনা ছাড়াও আরও সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। এ নিয়ে গাজায় হামাসের বিরুদ্ধে স্থল অভিযান শুরুর পর ২৯৯ সেনা হারাল ইসরাইল।

এদিকে সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দেয়া প্রস্তাবের ওপর ভোটাভুটি হয়। প্রস্তাবের পক্ষে ভোট পড়ে ১৪টি। ভোট দেওয়া থেকে বিরত ছিল রাশিয়া।

ইসরাইল ও হামাসকে অবিলম্বে এই প্রস্তাব মেনে নেয়ার আহ্বান জানান জাতিসংঘে নিযুক্ত মার্কিন দূত। একে নতুন সুযোগ বলেও উল্লেখ করা হয়।

কিউএনবি/অনিমা/১১ জুন ২০২৪,/বিকাল ৩:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit