মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন
শিরোনাম

পাকিস্তানের ড্রেসিং রুমে ভয়াবহ কোন্দল

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : গত বিশ্বকাপের রানার্সআপ পাকিস্তান দল। দলটিকে নিয়ে এই বিশ্বকাপে প্রত্যাশা ছিল খানিক বেশি। তবে প্রথম দুই ম্যাচ শেষে দলটিকে নিয়ে প্রত্যাশার সেই বেলুন চুপসে গেছে। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের পর ভারতের বিপক্ষে হেরে বসেছে দলটি। তাতে শঙ্কায় পড়ে গেছে দলটির সুপার এইটে খেলা। দলটির এমন অবস্থার কারণ খুঁজতে গিয়ে রীতিমতো থলের বিড়াল বের করে এনেছে দেশটির ক্রিকেটভিত্তিক সংবাদমাধ্যম ক্রিকেট পাকিস্তান। 

সংবাদ মাধ্যমটি তাদের সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলেছে, বিশ্বকাপের আগে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ হার নিয়েই দলের ক্রিকেটারদের প্রতি অসন্তুষ্ট ছিলেন বোর্ড কর্তারা। তাছাড়া বিশ্বকাপের আগ মুহূর্তে অধিনায়ক শাহিন শাহ আফ্রিদিকে সরিয়ে বাবর আজমকে নেতৃত্ব দেওয়া নিয়েও ক্রিকেটার মধ্যে রয়েছে অভ্যন্তরীণ দ্বন্দ্ব। ড্রেসিং রুমে থাকা ক্রিকেটাররা এখন দুইভাগে বিভক্ত। একসময়ের বন্ধু শাহিন আফ্রিদি ও বাবর আজম এখন অতি প্রয়োজন ব্যতীত খুব একটা কথাও বলেন না একে অন্যের সঙ্গে।

এছাড়াও সূত্র বলছে, অধিনায়ক হিসাবে বাবর তার প্রাপ্য সম্মান পাচ্ছেন না। এদিকে দলের ক্রিকেটাররা মনে করছেন প্রয়োজনের সময় বাবর তাদের যথেষ্ট সমর্থন করছেন না। এর বাইরে ইমাদ ওয়াসিম এবং মোহাম্মদ আমিরকে অবসর ভেঙে দলে ফেরানোর ব্যাপারটি ভালো লাগেনি বাবরের। কেননা এটি দলের কম্বিনেশনকে প্রভাবিত করেছে। এদিকে, খারাপ পারফরম্যান্স সত্ত্বেও সুযোগ পাচ্ছেন শাদাব খান, আজম খান ও ইফতিখার আহমেদ। যা নিয়ে দলের মধ্যে চলছে অভ্যন্তরীণ কোন্দল।

দলের মধ্যে কোন্দলের বিষয়টি নিশ্চত করেছেন পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরামও। ভারতের বিপক্ষে হারের পর ক্রিকেটারদের প্রতি ক্ষোভ ঝারার এক পর্যায়ে তিনি বলেন, ‘খেলোয়াড়েরা একে অপরের সঙ্গে কথা বলে না। এটা আন্তর্জাতিক ক্রিকেট, আর আপনি দেশের হয়ে খেলছেন। এ ধরনের খেলোয়াড়দের দেশে বসিয়ে রাখুন।’

বিষয়টি হয়তো নজরে এসেছে পিসিবি প্রধান মহসিন নকভিরও। বিশ্বকাপের পর দলে বড় পরিবর্তনের আভাস দিয়েছেন তিনি। বলেন, ‘মনে হয়েছিল পাকিস্তান ক্রিকেট দলের জন্য ছোট সার্জারিই যথেষ্ট। কিন্তু এ ধরনের বাজে পারফরম্যান্সের পর এটা পরিষ্কার যে, দলে বড় সার্জারি দরকার।’

বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের তৃতীয় ম্যাচে আজ বাচামরার লড়াইয়ে রাতে মাঠে নামবে পাকিস্তান। যেখানে তাদের প্রতিপক্ষ কানাডা। সুপার এইটের সম্ভাবনা টিকিয়ে রাখতে এ ম্যাচে জয়ের সঙ্গে রান রেটটাও বাড়িয়ে নিতে হবে বাবর আজমদের।

 

কিউএনবি/অনিমা/১১ জুন ২০২৪,/দুপুর ১:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit