শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

ডিইউজে সভাপতি শহিদুল ইসলামের মা আর নেই, বিএফইউজের শোক

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৫৯ Time View

ডেস্ক নিউজ : ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজ) সভাপতি মো. শহিদুল ইসলামের মমতাময়ী মা শামসুন্নাহার বেগম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

সোমবার দিবাগত রাত ৩টায় তিনি ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীনাবস্থায় মহান আল্লাহর ডাকে সাড়া দিয়ে ইহলোক ত্যাগ করেন। 

তিনি সাত ছেলে, এক মেয়ে, নাতি- নাতনি ও আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার বেলা ১১টায় ধানমন্ডি ঈদগাহ মাঠে মরহুমার প্রথম জানজা অনুষ্ঠিত হয়। এখান থেকে সরাসরি মাদারীপুরে নিয়ে যাওয়া হবে এবং সেখানে নিজ বাড়িতে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে। 

ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজে সভাপতি মো. শহিদুল ইসলামের মা শামসুন্নাহার বেগমের ইন্তেকালে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে সভাপতি রুহুল আমিন গাজী ও মহাসচিব কাদের গনি চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

মঙ্গলবার এক শোকবার্তায় বিএফইউজে নেতৃদ্বয় মরহুমার রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান। নেতৃদ্বয় বলেন, তিনি অত্যন্ত ধার্মিক, সমাজ হিতৈষী ও মানবদরদী ছিলেন। 

মহান আল্লাহ দরবারে মরহুমাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করার প্রার্থনাও জানান তারা।

 

কিউএনবি/অনিমা/১১ জুন ২০২৪,/সকাল ১১:৫৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit