শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

বিতর্কিত ইস্যুতে সেই আম্পায়ারকে ধুয়ে দিলেন জনপ্রিয় ধারাভাষ্যকার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৭২ Time View

স্পোর্টস ডেস্ক : নাসাউ ক্রিকেট স্টেডিয়ামে সোমবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৪ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ১১৩ রান করে প্রোটিয়ারা। ওই রান তাড়া করতে নেমে তীরে এসে তরী ডুবেছে টাইগারদের, ৭ উইকেট হারিয়ে ১০৯ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। তবে, ফলাফল ছাপিয়ে আলোচনায় আম্পায়ারিং ইস্যু। যা নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করলেন জনপ্রিয় ধারাভাষ্যকার সাইমুন ডুল।

নিউজিল্যান্ডের সাবেক এই ক্রিকেটার জনপ্রিয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘আপনি ভাবুন একবার, এটা যদি ফাইনাল ম্যাচ হতো। এটা মেনে নেওয়া সহজ নয়। তবে, এই বিষয়ে কিছু পরিবর্তন প্রয়োজন। যে সিদ্ধান্ত আম্পায়ার দিয়েছে সেটা খুবই বাজে। এটা কোনোভাবেই এলবিডব্লিউ হয় না। সে এত দ্রুত আউটের জন্য হাত তুলেছে, সেটা অবাক লেগেছে। পুরো টুর্নামেন্টে দারুন সব সিদ্ধান্ত দিয়েছেন আম্পায়াররা। তবে, এটা সবচেয়ে বাজে সিদ্ধান্ত ছিল।’

তিনি আরও যোগ করেন, ‘এখানে চার রান পাওয়ার কথা ছিল বাংলাদেশের, কিন্তু তারা সেটা পায়নি। যদি এটা বিশ্বকাপের ফাইনাল হতো, আর একটি দল এমন সিদ্ধান্তের কারণে ম্যাচ হেরে যায়, সেটা মেনে নেওয়া কঠিন। এখানে পরিবর্তন প্রয়োজন। আমি প্রতিবার আইসিসির টুর্নামেন্ট শুরুর আগে এই বিষয়গুলো নিয়ে কথা বলি। মাঠে আম্পায়ারিং নিরপেক্ষ হওয়াটা জরুরি।’

উল্লেখ্য, ম্যাচের ১৭তম ওভারে প্রোটিয়া ডানহাতি পেসার ওটেনিল বার্টম্যানের একটি ডেলিভারি ফ্লিক করতে গেলে প্যাডে লাগে মাহমুদুল্লাহর। আবেদন হলে আম্পায়ার আঙুল তুলে দেন। রিভিউ নেয় বাংলাদেশ। পরবর্তীতে রিভিউতে দেখা যায়, বল লেগস্টাম্প মিস করেছে। ফলে মাহমুদুল্লাহ বেঁচে যান। অবশ্য তার প্যাডে লেগে বল বাউন্ডারি পার হয়ে গিয়েছিল। লেগবাই ৪ রান পেত বাংলাদেশ। কিন্তু আম্পায়ার শুরুতে আউট দেওয়ায় বল ডেড হয়ে সেই ৪ রান বাতিল হয়ে যায়। আর বাংলাদেশ ম্যাচও হারে ৪ রানেই। আর এরপরই ডেডবলের এই নিয়ম নিয়ে শুরু হয় বিতর্ক।

কিউএনবি/অনিমা/১১ জুন ২০২৪,/সকাল ১১:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit