শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে বিবাদে জড়ালেন দুই সাবেক ক্রিকেটার

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৯১ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের কাছে ৬ রানে নাটকীয়ভাবে ম্যাচ হেরেছে পাকিস্তান। তাতে শঙ্কায় পড়ে গেছে পাকিস্তানের সুপার এইটে খেলা। ভারত-পাকিস্তান ম্যাচ শেষ হয়ে গেলেও এখনও রয়ে গেছে এর রেশ। এই যেমন এই ম্যাচকে কেন্দ্র করেই বিবাদে জড়িয়েছে ভারত ও পাকিস্তানের দুই ক্রিকেটার।

এক্ষেত্রে অবশ্য দায়টা পাকিস্তানের সাবেক ক্রিকেটার কামরান আকমলেরই বেশি। ম্যাচের শেষ ওভারে ভারতের পেসার আরশদীপ সিং বল হাতে নিলে টেলিভিশন অনুষ্ঠানে বর্ণবাদী মন্তব্য করে বসেন কামরান। আরশদীপ সিংকে উদ্দেশ্য করে বলেন, ‘যেকোনো কিছু ঘটতে পারে। ইতিমধ্যেই ১২টা বেজে গেছে। কোন শিখকে মাঝরাতে ১২টায় ওভার দেওয়া উচিত নয়।’

তার এই বর্ণবাদী মন্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যাণে দ্রুত ছড়িয়ে পড়লে নজরে আসে ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিংয়ের। নিজ গোত্রীয় আরশদীপ সিংয়ের পক্ষ নিয়ে রীতিমতো কামরানকে ধুয়ে দিয়েছেন তিনি।

এক্সে কামরানকে উদ্দেশ্য করে হরভজন লিখেছেন, ‘আপনার নোংরা মুখ খোলার আগে শিখদের ইতিহাস জানা উচিত। আমরা শিখরা আপনার মা-বোনদের বাঁচিয়েছিলাম যখন তারা হানাদারদের দ্বারা অপহৃত হয়েছিল, তখনও সময়টি ছিল ১২টা। সেই জন্য হলেও কিছু কৃতজ্ঞতা প্রকাশ করুন।’

বিশ্বকাপে সুপার এইটের সম্ভাবনা টিকিয়ে রাখতে আজ রাত সাড়ে ৮টায় কানাডার মুখোমুখি হবে পাকিস্তান।

 

কিউএনবি/অনিমা/১১ জুন ২০২৪,/সকাল ১০:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit