শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
শিরোনাম
ফুলবাড়ী ছোট যমুনা নদীর উপর নির্মিত ব্রীজটি সংস্কার না করাই নষ্ট হয়ে যাচ্ছে॥ ফুলবাড়ীতে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালনে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত॥ প্রতিবেশীর ঘর বাঁচাতে নিভে গেল সোহাগের জীবন প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে,মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক রেমিট্যান্স শাটডাউনের হুমকি চরম দেশবিরোধী ষড়যন্ত্র: বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী মেসির সঙ্গে ছবি-জার্সি না পেয়ে হতাশ বেনিনের কোচ, আর্জেন্টিনার আচরণে ক্ষুব্ধ প্রথমবার মা হলেন পাকিস্তানি অভিনেত্রী নীলম মুনির নওগাঁয় ফুলকুঁড়ি আসরের ৫২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  শান্তিতে নোবেলজয়ী পিল্লাইকে ইহুদিবিদ্বেষী বললেন নেতানিয়াহু

চৌগাছায় যুবকের জিহ্বা কামড়ে ছিড়ে নিলো স্ত্রী!!

এম এ রহিম চৌগাছা (যশোর) ।
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ১২৮ Time View

এম এ রহিম চৌগাছা (যশোর) : যশোরের চৌগাছায় সোহাগ হোসেন (২৪) নামে যুবকের জিহ্বা কামড়ে ছিড়ে নিলো তার স্ত্রী। সোমবার (১০ জুন) দুপুরের পর ঘটনাটি ঘটেছে উপজেলার পাতিবিলা গ্রামে। সোহোগ হোসেন পাতিবিলা গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা যায়, সোহাগ হোসেনের পরিবারে পারিবারিক কলোহ লেগেই থাকত। ঘটনার দিন তাদের নিজ বাড়িতে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনার পর স্থানীয় লোকজন আহত সোহাগ হোসেনকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থা অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন।

চৌগাছা সরকারি মডেল হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক লতা বলেন, সোহাগ হোসেন (২৪) নামে এই ব্যক্তির জিহ্বা দাঁতের কামড়ে ছিড়ে আলাদা হয়ে গেছে। তার অবস্থা আশংকাজনক হওয়ায় যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

পাতিবিলা ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান লাল এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাটি আমি শুনেছি। পারিবারি কলহে তার স্ত্রী সিমা খাতুন এ ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে আশংকাজনক অবস্থায় চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নেয়। সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন। বর্তমানে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/১০ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit