বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
রাঙামাটিতে ৪০ লিটার চোলাই মদসহ ১২ জন গ্রেপ্তার ‘মাজার ভাঙতে এলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে’ — দেবীগঞ্জে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ ইরানি হামলার ভয়ে কেন কাঁপছে বুলগেরিয়ার গ্রামটি? প্রত্যেক নাগরিকের চিকিৎসাসেবা নিশ্চিত করবে সরকার : সমাজকল্যাণ মন্ত্রী ডিসেম্বরে মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ হাতীবান্ধা সীমান্তে কৃষকদের ওপর বিএসএফের হামলা, স্থানীয়দের ধাওয়ায় অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পলায়ন, পরে পতাকা বৈঠকে হস্তান্তর সিলেটে প্রতিনিয়ত বাড়ছে ডেঙ্গুরোগী, বর্তমান রোগীর সংখ্যা- ১৭২ আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥ আজ ২৬ আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস।

যে কারণে পদত্যাগের ঘোষণা দিলেন বেলজিয়ামের প্রধানমন্ত্রী

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৬১ Time View

আন্তর্জাতিক ডেস্ক : বেলজিয়ামের প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রো পদত্যাগের ছাড়ার ঘোষণা দিয়েছেন। স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় তিনি এ ঘোষণা দেন।

ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পার্লামেন্ট এবং অভ্যন্তরীণ নির্বাচনে কাঙ্ক্ষিত ফল অর্জনে ব্যর্থ হওয়ায় আলেক্সান্ডার দ্য ক্রো এমন ঘোষণা দিলেন। পদত্যাগের সময় কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ‘এটা খুবই কঠিন একটি সন্ধ্যা।’

বেলজিয়ামের ভোটাররা এ সপ্তাহান্তে ইইউ পার্লামেন্ট ছাড়াও দেশটির কেন্দ্রীয় ও আঞ্চলিক নির্বাচনেও ভোট দিয়েছেন।

নির্বাচনে অভ্যন্তরীণভাবে দেশটির বৃহত্তম উগ্র ডানপন্থী ভ্লামস বেলাং পার্টি বেশ ভালো করেছে। যদিও প্রত্যাশা পূরণে বেশ পিছিয়ে রয়েছে দলটি। আলেক্সান্ডার দ্য ক্রোর নেতৃত্বে সাত দলের ক্ষমতাসীন জোট নিজেদের সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারবে না বলে মনে করা হচ্ছে। 

এই কারণে সরকারপ্রধানের পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন আলেক্সান্ডার দ্য ক্রো। তিনি নিউ ফ্লেমিশ অ্যালায়েন্স (এন-ভিএ), ভ্লামস বেলাং পার্টি ও ভুরুইত পার্টিকে অভিনন্দন জানিয়েছেন।

দেশটির সংবাদমাধ্যমগুলো বলছে, সোমবার প্রধানমন্ত্রী আলেক্সান্ডার দ্য ক্রোর পদত্যাগ কার্যকর হওয়ার কথা। ২০২০ সালের অক্টোবরে তিনি বেলজিয়ামের জোট সরকারের দায়িত্ব নিয়েছিলেন। সূত্র : বিবিসি

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৪,/দুপুর ১:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit