বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

কানাডায় ফের খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক

Reporter Name
  • Update Time : সোমবার, ১০ জুন, ২০২৪
  • ৬৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ফের কানাডায় খুন ভারতীয় বংশোদ্ভূত যুবক। গুলিবিদ্ধ অবস্থায় ওই যুবককে উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে কানাডার সারেতে। কে বা কারা এই খুনের সঙ্গে জড়িত, তা খতিয়ে দেখছে পুলিশ। খবর আনন্দবাজার অনলাইনের।

সংবাদমাধ্যম সূত্রে খবর, মৃত যুবকের নাম যুবরাজ গয়াল (২৮)। পঞ্জাবের লুধিয়ানার বাসিন্দা যুবরাজ ২০১৯ সালে স্টুডেন্ট ভিসা নিয়ে কানাডায় পড়তে আসেন। পড়াশোনা শেষ করার পর সেখানেই এক কোম্পানিতে সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ শুরু করেন। পরে কানাডার নাগরিকত্বও পেয়ে যান যুবরাজ। 

রয়্যাল কানাডিয়ান পুলিশ সূত্রে খবর, গত ৭ জুন সকাল পৌনে ৯টা (স্থানীয় সময়) নাগাদ সারের পুলিশ একটি ফোন পায়। ফোনে জানানো হয়, ব্রিটিশ কলম্বিয়া এলাকায় গুলি চালানোর ঘটনা ঘটেছে।

খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয়া পুলিশ। সেখান থেকেই যুবরাজের রক্তাক্ত দেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এ খুনের নেপথ্যে কী কারণ আছে, সেটাই ভাবাচ্ছে তদন্তকারী অফিসারদের। 

পুলিশ সূত্রে খবর, কোনো অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন না যুবরাজ। ব্যক্তিগত শত্রুতার কারণে যুবরাজকে খুন করা হয়েছে, না কি অন্য কারণ, তা খতিয়ে দেখা হচ্ছে। যুবরাজের পরিচিতিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পুলিশ ইতিমধ্যেই চারজন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে। তারা হলেন- মনবীর বাসরাম, সাহিব বাসরা, হারকিরাত ঝুট্টি এবং কেইলন ফ্রানকোইস। তাদের মধ্যে মনবীর, সাহিব, হারকিরাত— তিন জনই সারের বাসিন্দা। গ্রেফতারদের বিরুদ্ধে খুনের অভিযোগের ধারায় মামলা করা হয়েছে।

কিউএনবি/অনিমা/১০ জুন ২০২৪,/দুপুর ১২:৩৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit