সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

ঝালকাঠির ২ উপজেলা নির্বাচনে বিজয়ী হলেন যারা…

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ২১৭ Time View
ঝালকাঠি প্রতিনিধি : ঘূর্ণিঝড় রিমালের কারণে স্থগিত হওয়া ঝালকাঠির রাজাপুর ও কাঁঠালিয়া উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে রাজাপুরে মটোরসাইকেল প্রতীক নিয়ে মিলন মাহমুদ বাচ্চু এবং কাঁঠালিয়া উপজেলায় দোয়াত কলম প্রতীক নিয়ে এমদাদুল হক মনির বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
রোববার (৯ জুন) রাতে ঝালকাঠির রির্টানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমিন বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। রাজাপুরে মিলন মাহমুদ বাচ্চু মোটরসাইকেল প্রতীকে ২১হাজার ৫০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আফরোজা আক্তার লাইজু দোয়াত-কলম প্রতীকে পেয়েছেন ১৬ হাজার ৮২০ ভোট।
কাঁঠালিয়া উপজেলায় এমদাদুল হক মনির ২০ হাজার ৩৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন কাপ পিরিচ প্রতীকের গোলাম কিবরিয়া সিকদার তিনি পেয়েছেন ১২ হাজার ৬৮১ ভোট।
এদিকে রাজাপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে আব্দুল্লাহ আল হাসান বাপ্পি এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) নাসরিন আক্তার বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
কাঁঠালিয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে মোহাম্মদ আব্দুল জলিল মিয়াজি ও ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে সাহিদা আক্তার বিন্দু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুন ২০২৪,/রাত ১১:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit