বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৭৩ Time View

ডেস্ক নিউজ : সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে। রবিবার (৯ জুন) রাষ্ট্রপতির আদেশে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, যোগদানের তারিখ থেকে এক বছর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালকের দায়িত্বে থাকবেন বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। ওই পদে কর্মরত থাকাকালে বাংলাদেশের প্রধান বিচারপতির প্রাপ্য বেতন-ভাতা ও অন্যান্য সুবিধা পাবেন তিনি।

দেশের ২৩তম প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী গত বছরের ২৫ সেপ্টেম্বর অবসরে যান। এর আগে ২০২১ সালের ৩১ ডিসেম্বর বিচারপতি হিসেবে শপথ নেন তিনি। 

হাসান ফয়েজ সিদ্দিকী ১৯৫৬ সালের ২৬ সেপ্টেম্বর কুষ্টিয়ায় জন্মগ্রহণ করেন। পড়ালেখা শেষে ১৯৮১ সালের ২১ আগস্ট জেলা আদালতে আইনজীবী হিসেবে যোগ দেন। ১৯৮৩ সালের ৪ সেপ্টেম্বর হাইকোর্ট এবং ১৯৯৯ সালের ২৭ মে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন।

২০০৯ সালে হাই কোর্ট বিভাগের স্থায়ী বিচারক হিসেবে নিয়োগ পান হাসান ফয়েজ সিদ্দিকী। ২০১৩ সালে আপিল বিভাগের বিচারক হন। প্রধান বিচারপতি হিসেবে শপথ নেন ২০২১ সালের ৩১ ডিসেম্বর।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুন ২০২৪,/রাত ১০:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit