শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম
‎লালমনিরহাটে ‘ভোল বদল’ রাজনীতির কারিগর সোহরাবের পদত্যাগ, আলোচনার কেন্দ্রে ‘সুবিধাবাদ’ দুর্গাপুরে হাম-রুবেলার টিকার ক্যাম্পেইন উপলক্ষে সমন্বয় সভা অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র ও ইসরাইলই ‘প্রকৃত সন্ত্রাসী’: পেজেশকিয়ান নেত্রকোণায় পহেলা বৈশাখ ও বাংলা নববর্ষ-১৪৩৩ পালিত বর্ণাঢ্য আয়োজনে নেত্রকোনায় ইবতেদায়ি মাদ্রাসা শিক্ষকদের মানববন্ধন আশুলিয়ায় হামলা-ভাংচুরের ঘটনায় গ্রেফতারের দাবীতে মানববন্ধন বাংলাদেশ সিরিজ থেকে শিখতে চায় নিউজিল্যান্ড ঢাবির কলা অনুষদের উদ্যোগে দিনব্যাপী বাংলা নববর্ষ উদযাপিত সভাপতি তামিম প্রসঙ্গে যা বললেন অধিনায়ক মিরাজ নরসিংদীতে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ 

মন্ত্রীর শপথ নিলেন জেপি নাড্ডা, বিজেপির পরবর্তী সভাপতি কে?

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১১৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় শপথ নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আজ শপথ নিয়েছেন আরও ৭২ মন্ত্রী-প্রতিমন্ত্রী। ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত মোদির প্রথম মন্ত্রিসভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নাড্ডা। ২০২০ সালে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দলের প্রধান কৌশলবিদ অমিত শাহের স্থলাভিষিক্ত হয়ে বিজেপি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

২০২২ সালের সেপ্টেম্বর মাসে সেই পদে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত তার মেয়াদ বাড়ানো হয়। জেপি নাড্ডা মন্ত্রীর শপথ নেওয়ায় এবার বিজেপির সভাপতি কে হবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। শিগগিরই নতুন সভাপতি ঘোষণা হতে পারে দলটির পক্ষ থেকে। 

নাড্ডার পর বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে এর আগে মনোহরলাল খট্টর এবং শিবরাজ সিংহ চৌহানের নাম শোনা গিয়েছিল। কিন্তু রোববার মোদির মন্ত্রিসভায় শপথ নিয়েছেন তারা। ফলে বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব কে পাবেন, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখনও পর্যন্ত সেই নিয়ে কিছু খোলাসা করেননি।

 

 

কিউএনবি/আয়শা/০৯ জুন ২০২৪,/রাত ১০:১৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit