শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

ভারত ম্যাচের পর ইমাদকে দেশে ফেরত পাঠাবে পাকিস্তান!

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৯৯ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের প্রথম ম্যাচ মিস করেছেন ইমাদ ওয়াসিম। চোটের কারণে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামা হয়নি তার। তবে চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও ভারতের বিপক্ষে তাকে খেলাতে চায় পাকিস্তান। ম্যাচের পর এই অলরাউন্ডারকে পাকিস্তানে ফেরত পাঠানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট।

পাকিস্তানের সংবাদমাধ্যম সামা টিভি জানিয়েছে, ইমাদ ওয়াসিমের চোট সমস্যার কারণে এরই মধ্যে বদলি নিয়ে ভাবনা শুরু হয়েছে। টিম ম্যানেজমেন্ট ইমাদের বদলি হিসেবে তরুণ বাঁহাতি স্পিনার মেহরান মুমতাজকে দলে অন্তর্ভুক্ত করার কথা ভাবছে তারা।

দলের ভেতরকার সূত্রের বরাত দিয়ে সামা টিভি আরও জানায়, যেকোনো সময় জাতীয় দলে ডাক পড়তে পারে, এই কথা জানিয়ে অধিনায়ক বাবর আজম এবং টিম ম্যানেজমেন্ট মেহরানকে প্রস্তুত থাকতে বলেছে। গত দুদিন ধরে পাকিস্তানের ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন করছেন মেহরান।

এবারের বিশ্বকাপে পাকিস্তানের শুরুটা মোটেও সুখকর হয়নি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে সুপার ওভারের হারে টুর্নামেন্ট থেকে বিদায়ের শঙ্কা তৈরি হয়েছে তাদের। আজ ভারতের বিপক্ষে যেকোনো মূল্যে জয় চাই তাদের। নয়ত গ্রুপ পর্ব থেকেই বিদায়ের সম্ভাবনার আরও ডালপালা গজাবে।

আজ বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে মাঠে গড়াবে ভারত-পাকিস্তান মহারণ।

কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৪,/বিকাল ৫:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit