শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

কোনো ব্যাটারের ফিফটি ছাড়াই ইতিহাসে অনন্য নজির অজিদের

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৮২ Time View

স্পোর্টস ডেস্ক : অদ্ভুত এক রেকর্ডের নজির হলো ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার এ ম্যাচে। কোনো ব্যাটারের ফিফটি ছাড়াই ২০১ রান করল অস্ট্রেলিয়া। আর ইংল্যান্ড করল ১৬৫ রান। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এ এক অনন্য নজির স্থাপন করল দুই দল। 

যেখানে উভয় দলের মোট স্কোর (অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডসহ) ছিল ৩৬৬ রান। উভয় দলের কোনো ব্যাটার অর্ধশতক রান করতে পারেননি।

আনন্দবাজারের প্রতিবেদন সূত্র জানায়, আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে গতকাল ক্রিকেটবিশ্বের দুই ঐতিহ্যবাহী চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের মুখোমুখি হয় অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে খেলতে নামে দুদল। এই ম্যাচে অস্ট্রেলিয়া প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২০১ রান করে। এর জবাবে ইংল্যান্ড করে ৬ উইকেটে ১৬৫ রান । ফলে ৩৬ রানে জয় পায় অস্ট্রেলিয়া। যেখানে উভয় দলের মোট স্কোর ছিল ৩৬৬ রান। অথচ দুদলের কোনো ব্যাটারই অর্ধশতক রান করতে পারেননি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যক্তিগত ৫০ ছাড়াই সর্বোচ্চ স্কোর—

৩৬৬ অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ব্রিজটাউন ২০২৪
৩২৭ দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ড ব্রিজটাউন ২০১০
৩১১ আয়ারল্যান্ড বনাম ওমান ধর্মশালা ২০১৬
৩০৩ ইংল্যান্ড বনাম ভারত লর্ডস ২০০৯
৩০৩ নেদারল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা অ্যাডিলেড ২০২২
৩০২ নিউজিল্যান্ড বনাম ইংল্যান্ড গ্রস আইলেট ২০১০

টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যক্তিগত ৫০ ছাড়াই সর্বোচ্চ স্কোর

২০১/৭ অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ব্রিজটাউন ২০২৪
২০০/৬ ইংল্যান্ড বনাম ভারত ডারবান ২০০৭
১৯৩/৭ ইংল্যান্ড বনাম দক্ষিণ আফ্রিকা চট্টগ্রাম ২০১৪
১৯০/১০ নিউজিল্যান্ড বনাম ভারত জোবার্গ ২০০৭

২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে একটি দলের সর্বোচ্চ স্কোর

২০১/৭ অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড ব্রিজটাউন
১৯৭/৩ আমেরিকা বনাম কানাডা ডালাস
১৯৪/৫ কানাডা বনাম আমেরিকা ডালাস
১৮৩/5 আফগানিস্তান বনাম উগান্ডা প্রভিডেন্স
১৬৪/৫ অস্ট্রেলিয়া বনাম ওমান ব্রিজটাউন

 

কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৪,/বিকাল ৫:১৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit