শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

গাজায় ফের ত্রাণ বিতরণ যুক্তরাষ্ট্রের

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৭৫ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্র অস্থায়ী একটি জেটি থেকে গাজায় ত্রাণ সরবরাহ ফের শুরু করা হয়েছে। সামুদ্রিক ঢেউয়ের আঘাতে অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার এবং পার্শ্ববর্তী একটি বন্দরে মেরামতের পর তারা এ ত্রাণ সরবরাহ শুরু করলো। 

শনিবার মার্কিন সামরিক বাহিনী এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।

সেন্টকম সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্ট করা বার্তায় বলেছে, ‘আজ সকাল সাড়ে ১০টার দিকে (গাজার সময়) মার্কিন সেন্ট্রাল কমান্ড গাজা উপকূলে মানবিক সহায়তা বিতরণ শুরু করা হয়। একদিনে গাজার লোকজনের মাঝে প্রায় ৪৯২ মেট্রিক টন  জরুরি মানবিক সহায়তা বিতরণ করা হয়েছে।’

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকা একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গাজায় ইসরায়েলের এমন অভিযান এখন নবম মাসে প্রবেশ করতে যাচ্ছে। ইসরায়েলের হামলায় গাজার উপকূলীয় অঞ্চলের বাসিন্দারা গৃহহীন হয়ে পড়ায় তাদের মানবিক সহায়তা দেওয়া একেবারে প্রয়োজনীয় হয়ে পড়েছে।

গত মাসে অস্থায়ী ওই জাহাজ ঘাট দিয়ে ২০ লাখ পাউন্ডেরও বেশি মানবিক সহায়তা বিতরণ করা হয়। তবে ওই পথে ত্রাণ বিতরণ শুরু হওয়ার এক সপ্তাহ পর সামুদ্রিক ঢেউয়ের আঘাতে তা ক্ষতিগ্রস্ত হয়। সেটি মেরামত করে শুক্রবার পুনরায় ত্রাণ সরবরাহ শুরু করা হয়।

কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৪,/বিকাল ৫:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit