শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

ভারতসহ বাকি সব ম্যাচ জিতেও বিশ্বকাপ থেকে যেভাবে ছিটকে যেতে পারেন বাবররা

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৬১ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে আজ মাঠে নামছেন বাবর আজমরা। নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে রাত সাড়ে ৮টায় ম্যাচটি হবে।

এর আগে পাকিস্তান প্রথম ম্যাচে সুপার ওভারে যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরে যায়। তাই এই ম্যাচ বাবর আজমদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভারতের কাছে এ ম্যাচ হারলে কোয়ার্টার ফাইনালে যাওয়া তাদের জন্য কঠিন হয়ে পড়বে। আর ভারত চাইবে পাকিস্তানকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখতে।

আনন্দবাজার পত্রিকার সূত্রে জানা গেছে, বাবর আজমরা ভারতকে হারালেও বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারে পাকিস্তান—এমন সমীকরণে রয়েছেন বাবর আজমরা। পাকিস্তান ভারতকে হারালেও নিশ্চিন্ত থাকার উপায় নেই। গ্রুপের বাকি সব ম্যাচ জিতলেও বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন গতবারের রানারআপরা।

সূত্রে জানায়, পাকিস্তান প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হেরে বিপাকে পড়েছে। পরিস্থিতি খুব জটিল বাবর আজ়মদের জন্য। আজ যদি ভারতের বিপক্ষে জয়ও পান তারা, নিশ্চিন্ত থাকার উপায় নেই । গ্রুপের বাকি সব ম্যাচ জিতলেও প্রতিযোগিতা থেকে ছিটকে যেতে পারেন বাবররা।

নিয়মানুযায়ী গ্রুপের প্রথম দুটি দল যাবে সুপার এইট পর্বে। ভারত বনাম পাকিস্তান ম্যাচ ছাড়া  বাবর আজমরা সব ম্যাচ জিতলে এবং যুক্তরাষ্ট্র যদি আয়ারল্যান্ডকে হারিয়ে দেয়, তাহলে ভারত, পাকিস্তান এবং যুক্তরাষ্ট্র  সমান ৬ পয়েন্টে শেষ করবে। সে ক্ষেত্রে দেখা হবে নেট রান রেট। নেট রানরেটে বাবররা প্রথম দুই দলের মধ্যে না থাকলে ছিটকে যাবেন প্রতিযোগিতা থেকে।

ভারত-পাকিস্তান ম্যাচের আগে গ্রুপ ‘এ’তে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। তাদের নেট রান রেট ০.৬২৬। দুই ম্যাচ খেলে দুটিতেই জিতেছেন আয়োজকরা। ২ পয়েন্ট নিয়ে ভারত রয়েছে দ্বিতীয় স্থানে। একটি ম্যাচ খেলে রোহিত শর্মাদের নেট রান রেট ৩.০৬৫। পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রয়েছে কানাডা। দুই ম্যাচে খেলে তাদের পয়েন্ট ২, যার নেট রান রেট -০.২৭৪। গ্রুপে চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান। বাবরদের পয়েন্ট এবং নেট রান রেট শূন্য। পঞ্চম স্থানে রয়েছে আয়ারল্যান্ড। দুটি ম্যাচ খেলে দুটিতেই হেরেছেন আইরিশরা। তাদের নেট রান রেট -১.৭১২।

এর আগে ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে জ়িম্বাবুয়ের কাছে হারার পরও ঘুরে দাঁড়িয়েছিল পাকিস্তান। ফাইনালেও খেলেছিলেন তারা। এবার প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে হারলেও পরিস্থিতি জটিল, সুপার এইটে যাওয়া কঠিন। তাই ভারতসহ বাকি সব ম্যাচ জিতলেও বিশ্বকাপ থেকে ছিটকে যেতে পারেন বাবররা।
আর যদি ভারতের কাছে পাকিস্তান হেরে যায়, সে ক্ষেত্রে বাবরদের ৪ পয়েন্টের বেশি পাওয়ার সুযোগ থাকবে না। তাই ভারত ও যুক্তরাষ্ট্র আর একটি করে ম্যাচ জিতলে তাদের পয়েন্ট হবে ৬ করে। স্বভাবতই শেষ আটে যাওয়ার সুযোগ আর বাবরদের থাকবে না।
 

কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৪,/বিকাল ৫:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit