শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

মৃত্যুর দেড় মাস পর কবর থেকে এক ব্যক্তির লাশ উত্তোলন

মো: মাইদুল ইসলাম মুকুল,ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ১৯৪ Time View

মো: মাইদুল ইসলাম মুকুল,ভূরুঙ্গামারী ( কুড়িগ্রাম) প্রতিনিধি : ভূরুঙ্গামারীতে মৃত্যুর ৪৪ দিন পর বিজ্ঞ আদালতের নির্দেশে কবর থেকে এক ব্যক্তির লাশ উত্তোলন করা হয়েছে। মৃত ঐ ব্যক্তির নাম ফয়জার রহমান (৪৫)।রোববার (৯ জুন) সকালে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম, ভূরুঙ্গামারী থানা পুলিশের উপস্থিতিতে উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের গনাইর কুটি গ্রাম থেকে লাশটি উত্তোলন করেন।

মামলার বিবরণে জানাগেছে, গত ১৮ এপ্রিল’২৪ বানুর কুটি গ্রামে জমাজমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের আঘাতে ফয়জার রহমানসহ আরো দুই ব্যক্তি গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাদেরকে এলাকাবাসী উদ্ধার করে ঐদিনই ভূরুঙ্গামারী হাসপাতালে ভর্তি করে। গত ২০ এপ্রিল হাসপাতাল কর্তৃপক্ষ তাকে সুস্থ্যতার (ফয়জার) ছাড়পত্র প্রদান করে। বাড়ি আসার পর পুনরায় অসুস্থ্য হয়ে পরেন এবং গত ২৫ এপ্রিল মৃত্যু বরণ করেন। এব্যাপারে গত ১ মে নিহত ফয়জারের ছেলে হাফিজুর রহমান ভূরুঙ্গামারী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। পরে বিজ্ঞ জুডিসিয়াল ম্যাজিস্ট্রট, আমলী আদালত, ভূরুঙ্গামারী থানা,কুড়িগ্রাম , ১৫ মে এক আদেশে দাফনকৃত লাশ কবর থেকে উত্তোলনের নির্দেশ দেন।

ভূরুঙ্গামারী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাহমিদুল ইসলাম জানান, বিজ্ঞ আদালতের নির্দেশে এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট কুড়িগ্রাম কর্তৃক আদেশ প্রাপ্ত হয়ে কবর থেকে লাশ উত্তোলন করা হয়েছে। অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করে লাশটি কুড়িগ্রাম মর্গে পাঠানো হবে। ওসি রুহুল আমিন জানান, বাদীর অভিযোগের ভিত্তিতে বিজ্ঞ আদালতের নির্দেশে লাশ উত্তোলন করা হয়েছে। পোস্ট মর্টেম রিপোর্ট পাবার পর প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৪,/বিকাল ৩:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit