শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
ফাইনালে উঠতে বাংলাদেশের লক্ষ্য ১৫০ রান ভিন্নমত যেন কোনোভাবেই শত্রুতায় রূপ না নেয়: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী ইংল্যান্ডে বিব্রতকর পরিস্থিতিতে পাকিস্তানের ক্রিকেটাররা কমলগঞ্জে বাড়ির সিঁড়ির নিচ থেকে ৫টি কোবরা সাপের বাচ্চা উদ্ধার জলবায়ুর অভিঘাতে স্কুলে মেয়েদের ঝড়ে পড়া বাড়ছে: ইউনিসেফ বড়পুকুরিয়া বাইপাস সড়ক নির্মাণে নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করা হচ্ছে॥ রাবিপ্রবিতে যৌন হয়রানি ও সাইবার নিরাপত্তা নিয়ে সেমিনার দুর্গাপুরে ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি নারী শিক্ষার্থীদের স্বাস্থ্য সুরক্ষায় রাবিপ্রবি ছাত্রদলের ব্যতিক্রমী উদ্যোগ

ইউক্রেনেই থেমে থাকবেন না পুতিন, বাইডেনের হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৫৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শুধু ইউক্রেনেই থেমে থাকবেন না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

সেই সঙ্গে রুশ আগ্রাসনের বিরুদ্ধে চলমান লড়াইয়ে ইউক্রেনকে সমর্থন অব্যাহত রাখার কথা পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স।
গণমাধ্যমের বলা হয়েছে, ফ্রান্সের রাজধানীতে অনুষ্ঠিত এক বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স।

শনিবার প্যারিসের প্রেসিডেন্সিয়াল এলিসি প্যালেসে এক যৌথ সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সেখানে বাইডেন সতর্ক করে বলেন, “ভ্লাদিমির পুতিন ইউক্রেনেই থেমে থাকবেন না।”

অপরদিকে ইউরোপের প্রতি প্রেসিডেন্ট জো বাইডেনের বিশ্বস্ততাকে স্বাগত জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।

ফ্রান্সে নিজের রাষ্ট্রীয় সফরের সময় বাইডেন বলেন, “সমস্ত ইউরোপ হুমকির সম্মুখীন হবে, আমরা এটি হতে দেব না। যুক্তরাষ্ট্র ইউক্রেনের পাশে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। আমি আবারও বলছি, আমরা (ইউক্রেনকে ফেলে) চলে যাব না।”

এরপর প্রেসিডেন্ট ম্যাক্রোঁ সাংবাদিকদের সামনে বাইডেনকে বলেন, “আমি আপনাকে ধন্যবাদ জানাই মিস্টার প্রেসিডেন্ট। বিশ্বের এক নম্বর শক্তিধর দেশের প্রেসিডেন্ট হয়েও আপনি অংশীদারদের প্রতি বিশ্বস্ত এবং আপনি ইউরোপীয়দের পছন্দ করেন ও সম্মান করেন।”

গত বুধবার থেকে ফ্রান্সে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর শুক্রবার বাইডেন এবং ম্যাক্রোঁ উভয়েই প্যারিসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সাথে দেখা করেন এবং ইউক্রেনের প্রতি সমর্থনের প্রতিশ্রুতি দেন।

শনিবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক বিবৃতি অনুযায়ী, ফরাসি ও মার্কিন এই দুই নেতা বলেছেন- রাশিয়ার যুদ্ধে আটলান্টিকজুড়ে বিস্তৃত নিরাপত্তা ঝুঁকি রয়েছে বলে তারা একমত হয়েছেন।

বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স উভয় দেশই ‘ইউক্রেনের জন্য রাজনৈতিক, নিরাপত্তা, মানবিক এবং অর্থনৈতিক সহায়তা অব্যাহত রাখার’ বিষয়ে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। সূত্র: আল জাজিরা

কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৪,/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit