বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
শিরোনাম
বিদায়ী বক্তব্যে কাঁদলেন মির্জা ফখরুল ট্রাম্প বাড়াবাড়ি করলে রক্ষা পাবে না ইউরোপও, হামলার নতুন ছক ইরানের বৃহস্পতিবার বেলা ১২টায় ব্যালট নিয়ে সংসদে যাবে ইসি টানা তৃতীয় বছরেও ত্রাণকর্মীদের জন্য সবচেয়ে প্রাণঘাতী স্থান গাজা: জাতিসংঘ তৃতীয় সন্তানের জন্যও ৩৬৫ দিনের মাতৃত্বকালীন ছুটি দেবে বিজয়ের সরকার কলকাতায় অগ্নিকাণ্ড : বাংলাদেশিদের জন্য হেল্পলাইন চালু সুতারের ঘূর্ণিতে ৬০০তম টেস্ট রাঙালো ভারত দুবাই আন্তর্জাতিক পবিত্র কোরআন প্রতিযোগিতায় রেকর্ড আবেদন ২০২৬ সালের প্রথম ৪ মাসে ইরানের ৭.৫ বিলিয়ন ডলারের তেল রাজস্ব যুক্তরাষ্ট্রকে সহায়তা করলেই হামলা, উপসাগরীয় দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি

নোয়াখালীতে জাল টাকাসহ এক ব্যক্তি গ্রেপ্তার

Reporter Name
  • Update Time : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৬৩ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সুবর্ণচরে জাল টাকাসহ মো.খুরশিদ আলম ওরফে স্বপন (৪৭) নামে এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। রোববার (৯ জুন) সকালে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল শনিবার রাত ১০টার দিকে তাকে উপজেলার চরওয়াপদা ইউনিয়নের থানার হাট বাজার থেকে আটক করা হয়।গ্রেপ্তার স্বপন জেলার কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের বাটইয়া গ্রামের ফয়েজ উল্যাহ মেম্বার বাড়ির মৃত আব্দুল গোফরানের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ১০টার দিকে উপজেলার থানার হাট বাজারের একটি পানের দোকানে পান ক্রয় করতে যান স্বপন। ওই সময় সে পান বিক্রেতাকে ১হাজার টাকার (সিরিয়াল নং- ঝ ঞ ৭২৪৫১২৪) একটি জাল নোট দেয়। পরবর্তীতে স্থানীয়দের সন্দেহ হলে তার শরীর তল্লাশি করে একই সিরিয়ালের আরও একটি ১হাজার টাকার জাল নোট পায়। তাৎক্ষণিক স্থানীয় লোকজন তাকে জাল নোটসহ পুলিশে সোপর্দ করে।  চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কাউছার আলম ভূঁইয়া বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। 

কিউএনবি/অনিমা/০৯ জুন ২০২৪,/দুপুর ১২:৫৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit