বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

জনসংখ্যা বাড়াতে নতুন অ্যাপ আনল জাপান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৯৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের জনসংখ্যা কমে যাওয়ার সমস্যাটি সাম্প্রতিক বছরগুলোতে আরও গুরুতর আকার ধারণ করেছে।  জনসংখ্যা হ্রাস বাড়ানোর জন্য নাগরিকদের বিয়ে এবং স্মার্ট পরিবার গঠনের জন্য উৎসাহিত করছে সরকার। এমনকি সরকারিভাবে এবার ডেটিং অ্যাপেরও যাত্রা শুরু করতে যাচ্ছে দেশটি। 

শুক্রবার জাপানের স্বাস্থ্য, শ্রম ও কল্যাণ মন্ত্রণালয় একটি নতুন পরিসংখ্যানে জানিয়েছে, আগের বছরের পরিসংখ্যান অনুযায়ী, দেশটির মা-প্রতি শিশু জন্মের হার ছিল ১ দশমিক ২৬। কিন্তু সর্বশেষ পরিসংখ্যানে এই হার ১ দশমিক ২০-এ নেমে এসেছে। যার কারণে এমন পদক্ষেপ নিতে যাচ্ছে দেশটি।  

এক কর্মকর্তার বরাতে টোকিওটুডের এক প্রতিবেদনে বলা হয়, জাতীয় জন্মের হার বাড়ানোর জন্য সরকার এই গ্রীষ্মের প্রথমদিকে তার নিজস্ব ডেটিং অ্যাপ চালু করবে। 

বিশেষজ্ঞরা মনে করেন, ১৯৭৩ সালে বিশ্বজুড়ে জ্বালানি সংকটের জন্য অর্থনৈতিক সংকোচনের সময় এমনটি ঘটেছিল। কিন্তু এর পর থেকে জাপানে সন্তান জন্মের হার প্রতিনিয়ত কমেই যাচ্ছে। 

জাপানের জনসংখ্যা কমে যাওয়ার সমস্যাটি সাম্প্রতিক বছরগুলোতে আরও গুরুতর আকার ধারণ করেছে। কারণ, এই বছরগুলোতে দেশটির মৃত্যুবরণ করা মানুষের সংখ্যা শিশু জন্মের সংখ্যাকে ছাড়িয়ে গেছে। এর ফলে দেশটির জনসংখ্যা দ্রুত কমতে শুরু করেছে। ইতিমধ্যে এর প্রভাব পড়তে শুরু করেছে দেশটির শ্রমশক্তি, অর্থনীতি এবং সামাজিক ক্ষেত্রে। 

২০২৩ সালে জাপানে ১৫ লাখ ৭০ হাজার মানুষের মৃত্যু হয়েছে। এর মানে হলো, গত বছর দেশটিতে মৃত্যুবরণ করা মানুষের সংখ্যা নতুন জন্ম নেওয়া শিশুদের তুলনায় দ্বিগুণের বেশি ছিল। গত বছর ১২ কোটি ৩৯ লাখ জনসংখ্যার দেশে মাত্র ৭ লাখ ২৭ হাজার ২৭৭ জন শিশুর জন্ম হয়েছে। 

দেশটির তরুণ-তরুণীদের বিয়ে করার হারও অনেক কমে গেছে। গত বছর দেশটিতে সব মিলিয়ে মাত্র ৩০ হাজার বিয়ে অনুষ্ঠিত হয়েছে। অন্যদিকে বিচ্ছেদের ঘটনা প্রতিনিয়ত বেড়েই চলেছে। 

সর্বশেষ পদক্ষেপ অনুযায়ী, দেশটির রাজধানী টোকিওতে সরকারি একটি ডেটিং অ্যাপ পরীক্ষামূলকভাবে চালু করেছেন নগর কর্মকর্তারা। বর্তমানে এই অ্যাপ একেবারে প্রাথমিক পর্যায়ে থাকলেও আশা করা হচ্ছে, চলতি বছরের শেষের দিকে এটির কার্যক্রম পুরোপুরিভাবে শুরু হবে। 

অ্যাপটির ওয়েবসাইটে বলা হয়েছে, ‘বিয়ের জন্য প্রাথমিক পদক্ষেপ হিসেবে দয়া করে এটিকে ব্যবহার করুন, প্লিজ।’ 

অ্যাপটিতে জাপানি নারী ও পুরুষদের পছন্দের পাত্রপাত্রী খুঁজে দিতে কাজ করবে কৃত্রিম বুদ্ধিমত্তা। এই অ্যাপে আগ্রহীরা স্বাস্থ্য পরীক্ষার বিবরণসহ তাদের কাঙ্ক্ষিত পাত্র-পাত্রীর ক্ষেত্রে পছন্দ-অপছন্দের নানা তথ্য সংযোজন করবেন। সেই অনুযায়ী একজন যোগ্য সঙ্গী খুঁজে দেবে কৃত্রিম বুদ্ধিমত্তা। 

 

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৪,/রাত ১১:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit