সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:৪৪ পূর্বাহ্ন

নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে দুজনের মৃত্যু 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ১৩০ Time View
তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় বজ্রপাতে দুজনের মৃত্যু হয়েছে। শুক্রবার  বিকেলে উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঝড় ও বৃষ্টিপাতের সময় বজ্রপাতে এঘটনা ঘটে। নিহতরা হলো উপজেলার পাটিচরা ইউপির গাহন মধ্যপাড়া গ্রামের আব্দুল মজিদের মেয়ে মনিকা খাতুন (৩২) এবং একই ইউপির নাগরগোলা গ্রামের নব মুসলিম খাদিমুল ইসলাম (৪০)।

জানা গেছে, বৃষ্টিপাতের সময় মনিকা খাতুন ছাগল নেয়ার জন্য মাঠে গেলে বজ্রপাতে সেখানেই তার মৃত্যু হয় এবং একই ভাবে নাগরগোলা গ্রামের নব মুসলিম খাদিমুল ইসলাম বৃষ্টির সময় বাড়ির বাহিরে আম গাছের নিচে গেলে বজ্রপাতে তারও মৃত্যু হয়। এব্যাপারে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বিষয়টি নিশ্চিত করেছেন।

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৪,/রাত ১০:২৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit