শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:০৪ অপরাহ্ন

সালমানের হুমকি, যেভাবে ‘অন্ধকার সময়’ কাটিয়ে ওঠেন ঐশ্বরিয়ার প্রেমিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৮১ Time View

বিনোদন ডেস্ক : সালমানের সঙ্গে বিচ্ছেদের পর বিবেকের সঙ্গে সম্পর্কে জড়ান বলিউড অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচন। এ নিয়েই সালমানের সঙ্গে বিবেকের টানাপোড়েনের সূত্রপাত।সেটি একপর্যায়ে শত্রুতায় রূপ নেয়। 

ভারতের গণমাধ্যম আনন্দবাজারের খবরে বলা হয়েছে, বিবেক জানিয়েছিলেন— সালমান ফোন করে তাকে হুমকি দিচ্ছেন। এ নিয়ে পরে সালমানের কাছে একটি অ্যাওয়ার্ড শোতে ক্ষমাও চান বিবেক। সেই সময়ে কীভাবে একের পর এক কাজ হারিয়েছিলেন, তার কথাও জানান বিবেক।

এর আগে এক সংবাদমাধ্যমের এক সাক্ষাৎকারে বিবেক বলেছিলেন—‘সাথিয়া’, ‘প্রিন্স’, ‘মাস্তি’– একের পর এক সুপারহিট ছবি করার পরও  অনেক দিন তাকে বলিউড থেকে দূরে থাকতে হয়েছিল। টানা ১৪ মাস বাড়িতে বসে থাকতে হয়েছিল। হাতে তার কোনো কাজও ছিল না। বহু অবাঞ্ছিত বিষয় আমাকে সহ্য করতে হয়েছিল। এই সময়কে জীবনের সবচেয়ে অন্ধকার দিক হিসেবেও তিনি মনে করেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ক্যারিয়ারের মধ্যগগনে পৌঁছেও থমকে গিয়েছিলেন অভিনেতা বিবেক ওবেরয়। ‘সাথিয়া’, ‘প্রিন্স’, ‘মাস্তি’— একের পর এক সফল ছবির পরও অনেক দিন বলিউড থেকে দূরে থাকতে হয়েছিল তাকে।
 
এদিকে বিটাউনে তার সঙ্গে সালমান খানের কলহের কথা প্রায় সবারই জানা। ভাইজানের থেকে হুমকিও পেয়েছিলেন তিনি । এ বিষয়ে এবার মুখ খুললেন বিবেক ওবেরয়ের বাবা সুরেশ ওবেরয়। কঠিন সময়ে কীভাবে নিজেকে সামলেছিলেন বিবেক, সে কথা খোলাখুলি জানালেন তিনি। 

এ অভিনেতা বলেন, ‘ওর শক্তি আছে বলেই এ বিপথ কাটিয়ে উঠতে পেরেছে। অন্য কেউ হলে মদ্যপ হয়ে পড়ে থাকত অথবা মাদকাসক্ত হয়ে পড়ত। ইন্ডাস্ট্রির  সবাই ওর বিরুদ্ধে চলে গিয়েছিল। সংবাদমাধ্যমের মানুষ— এমনকি অভিনেতারাও ওর বিপরীতে ছিল না। খুব তাড়াতাড়ি কেউ সাফল্য পেয়ে গেলে অন্যরা সেটা মেনে নিতেই পারে না।‘

 

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৪,/বিকাল ৪:১৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit