আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের দক্ষিণাঞ্চলের পর এবার দেশটির মধ্যাঞ্চলেও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে।
ইসরায়েলের সংবাদমাধ্যম ওয়াইনেট জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় রোশ হাইয়িন এলাকার একটি অ্যাপার্টমেন্টে আগুন ধরে গেছে। এ ছাড়া পেতাহ তিকভা শহরের একটি ভবন এবং তেল আবিবের বেশ কিছু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। বানি ব্রাক এলাকায় জরুরি উদ্ধারকারী দল কাজ করছে।
অন্যদিকে, চ্যানেল ১২-এর প্রতিবেদনে গিভাতায়িম এলাকায় একটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার কথা জানানো হয়েছে।
সূত্র: আল-জাজিরা
কিউএনবি/অনিমা/০৪ এপ্রিল ২০২৬,/দুপুর ১২:১৮