বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম
শিক্ষার্থী শূন্য ৬২১টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের ভর্তি কার্যক্রম স্থগিত ৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের

ইউক্রেনে ন্যাটোর সৈন্য মোতায়েনের পরিকল্পনা নেই : ন্যাটো প্রধান

Reporter Name
  • Update Time : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৭৩ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গ বলেছেন, ইউক্রেনে সৈন্য মোতায়েনের ব্যাপারে ন্যাটোর কোনো পরিকল্পনা নেই।

ফিনল্যান্ডে তার দুই দিনের সফরের দ্বিতীয় দিনে বৃহস্পতিবার ফিনিশ প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সাথে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন স্টলটেনবার্গ।

ন্যাটো প্রধান বলেন, ‘আমরা কীভাবে ইউক্রেনের প্রতি আমাদের সমর্থনের জন্য একটি শক্তিশালী কাঠামো স্থাপন করতে পারি’ তার ওপর গুরুত্ব দিচ্ছি।

এ ব্যাপারে স্টলটেনবার্গের অবস্থানের প্রতিধ্বনি করে আলেকজান্ডার স্টাবও বলেন, ফিনল্যান্ডের ইউক্রেনে সৈন্য পাঠানোর কোনো পরিকল্পনা নেই। 

তিনি আরো বলেন, ফিনল্যান্ড ইউক্রেনকে সমর্থনের বিভিন্ন বিকল্প নিয়ে মিত্রদের সাথে আলোচনা করে যাচ্ছে।

স্টলটেনবার্গ আরো উল্লেখ করেন, রাশিয়ার কাছ থেকে ন্যাটোর কোনো মিত্র দেশের বিরুদ্ধে তিনি তাৎক্ষণিক কোনো সামরিক হুমকি দেখছেন না। এমনকি সংঘাত শেষ হওয়ার পরেও না।

সূত্র : আনাদোলু এজেন্সি

কিউএনবি/অনিমা/০৭ জুন ২০২৪,/বিকাল ৪:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit