মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
শিরোনাম
আবাসিকসহ বিভিন্ন হোটেলের অতিথিদের তথ্য সংরক্ষণের নির্দেশ ডিএমপি কমিশনারের আশুলিয়ায় শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন-বিক্ষোভ  সালিশ বৈঠকে যুবককে হত্যা, একজনের যাবজ্জীবন, একজনের ৫ বছরের কারাদণ্ড চৌগাছার ঐতিহ্যবাহী বলুহ মেলার চলবে ১৫দিন শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার ঠেকাতে কঠোর হচ্ছে ফ্রান্স ইরানের সঙ্গে সমঝোতা ছাড়া পথ নেই আরব দেশগুলোর: বিশ্লেষক শিল্পে গ্যাসের সরবরাহ দেড় মাস আগের অবস্থায় ফিরবে কাল থেকে: প্রধানমন্ত্রী প্রথমবার ভারত থেকে বাংলাদেশে ইলিশ রপ্তানি, দুই মাসে এসেছে ৫০০ টন ২০২৯-এর আগেই ভারতের ২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি, মুসলিম সমাজে বাড়ছে উদ্বেগ গণতন্ত্রের চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তিই মাথাচাড়া দিতে পারে না: রিজভী

খাগড়াছড়িতে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৬ জুন, ২০২৪
  • ১০২ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে পবিত্র ঈদ-উল-আযহার সময় ঈদ যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ রাখার লক্ষ্যে  আলোচনা সভা অনুষ্ঠিত।বৃহস্পতিবার (৬ জুন) সকালে আসন্ন ঈদুল আযহা ২০২৪ উদ্যাপন উপলক্ষ্যে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এবং জেলা প্রশাসনের আয়োজনে খাগড়াছড়ি জেলা প্রসাশকের কার্যালয়ের সম্মেলন কক্ষে সড়ক নিরাপত্তা কমিটির সভা অনুষ্ঠিত হয়।  সভায় সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক  মো. সহিদুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) বলেন, মুসলমানদের প্রধান দুটি ধর্মীয় উৎসবের একটি হচ্ছে ঈদুল আযহা। এই উৎসবে রাজধানী ও অন্যান্য শহর থেকে বিপুল সংখ্যক মানুষ নাড়ির টানে পরিবার—পরিজনসহ গ্রামের উদ্দেশ্যে যাত্রা করেন। ঈদে নাড়ির টানে বাড়ি ফেরা কিংবা আনন্দ ভ্রমণের জন্য বের হওয়া হাজার হাজার নারী—পুরুষ ও শিশুর যাত্রাকে নিরাপদ করা আমাদের সবার দায়িত্ব। রাস্তায় এক ধরনের অসুস্থ প্রতিযোগিতা লক্ষ করা যায়, যা অনেক সময় প্রাণঘাতী দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়। অতএব, ঈদে মাটির টানে যাওয়া—আসা যাতে স্বস্তিদায়ক হয়, সে বিষয়ে আমাদের সবার সর্বোচ্চ সজাগ ও সতর্ক থাকতে হবে। যাত্রী ও পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা আইনকানুন মেনে চলবেন।

দেশের বেশির ভাগ যাত্রী সড়কপথে বাড়িতে যায় এবং ফিরেও আসে সড়কপথে। তাই যাত্রীদের জীবনের নিরাপত্তার জন্য সড়কপথে যেন ফিটনেসবিহীন যানবাহন কেউ নামাতে না পারে, সেদিকে নজর রাখতে হবে। এমনকি ড্রাইভিং লাইসেন্স নেই এমন কেউ যাতে বাস বা অন্য কোনো যানবাহন চালাতে না পারে, সেদিকেও নজর রাখতে হবে। কেউ যাতে রেষারেষি করে কিংবা প্রতিযোগিতা করে যানবাহন না চালায়, এ ব্যাপারে চালকদের সতর্ক করে দেওয়া জরুরি। অবৈধ যানবাহন চলাচল বন্ধ, যত্রতত্র পার্কিং ও যাত্রী ওঠানামা বন্ধে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এ সময় খাগড়াছড়ি বাস মালিক সমিতির সভাপতি ও মাটিরাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.আবুল কাশেম ভূইঁয়া সহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতৃবুন্দ সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

কিউএনবি/অনিমা/০৬ জুন ২০২৪,/রা ৮:২২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit