বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

১০ বছর পর বিশ্বকাপে নেমে ডাচদের কাছে হারলো নেপাল

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৭৩ Time View

স্পোর্টস ডেস্ক : ১০ বছর পর আবারও টি-টোয়েন্টি বিশ্বকাপে মাঠে নেমেছিল নেপাল। তাদের দর্শকরাও মাঠে হাজির হয়েছিলেন বিপুল সংখ্যায়। যদিও তাদের রোমাঞ্চ বাড়তে পারেনি খুব একটা। বাজে ব্যাটিংয়ের পর নেপালের সঙ্গী হয়েছে হার।  

মঙ্গলবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে নেপালকে ৬ উইকেটে হারিয়েছে নেদারল্যান্ডস। শুরুতে ব্যাট করতে নেমে ১০৬ রানে অলআউট হয়ে যায় নেপাল। ওই রান তাড়া করতে নেমে ৮ বল আগে জয় পায় ডাচরা।  

এ ম্যাচে শুরুতে ব্যাট করতে নেমে সুবিধা করতে পারেনি নেপাল। দলটির পক্ষে অনেকটা একই লড়াই করেন অধিনায়ক রোহিত পোডেল। তিনিও খুব মারমুখী হতে পারেননি। ৩৭ বল খেলে কোনো ছক্কা হাঁকাতে পারেননি রোহিত, ৫ চারে ৩৭ বলে তার ব্যাট থেকে আসে ৩৫ রান।  

শেষদিকে নেমে দুই ব্যাটার অল্প কিছু রান করেন। গুলশান ঝাঁ ১৫ বলে ১৪ ও কারান কেসি ১২ বলে দুই ছক্কায় করেন ১৭ রান। এই তিনজনের বাইরে আর একজনই দুই অঙ্কের ঘর ছুতে পেরেছেন। তিন নম্বরে খেলতে নেমে ১২ বলে ১১ রান করেছেন আনিল শাহ। ডাচদের হয়ে তিন উইকেট করে নেন টিম প্রিঙ্গেল ও লুগান ভ্যান ভিক।  

রান তাড়ায় নামা নেদারল্যান্ডসকে শুরুতে কিছুটা চেপে ধরে নেপাল। তাদের আক্রমণাত্মক মনোভাব দেখা যায় ফিল্ডিংয়েও। তাতে কিছুটা বাড়তি উৎসাহ মেলে সম্পাল কামাই যখন ওপেনার মিচেল লেভিটকে ফেরান।  

তবে ম্যাক্স ও ডাউডের সঙ্গে ৪৩ বলে ৩০ রানের জুটিতে ওই পরিস্থিতি সামলে নেন বিক্রমজিৎ সিং। ২৮ বলে ২২ রান করে বিক্রমজিৎ সাজঘরে ফিরলেও শেষ অবধি অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ম্যাক্স। ৪ চার ও ১ ছক্কায় ৪৮ বলে ৫৪ রান করেন তিনি।

 

 

কিউএনবি/আয়শা/০৫ জুন ২০২৪,/সন্ধ্যা ৬:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit