শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
শিরোনাম
খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে শিক্ষা প্রতিষ্ঠানে  গাছের চারা বিতরণ। ‎পাটগ্রামে মাদ্রাসার নৈশপ্রহরীর বিরুদ্ধে শিশুকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১ শ্রেষ্ঠ আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম নোয়াখালীতে যুবদল নেতাকে গায়েবি চুরি মামলায় ফাঁসানোর অভিযোগ নোয়াখালীতে আবাসিক হোটেলে ডিবির অভিযানে গ্রেপ্তার ১২   নতুন রাষ্ট্রপতিকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল নোয়াখালীতে মাদকবিরোধী অভিযানে ২জনের কারাদন্ড চৌগাছা পরিবারের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ফলদ-ঔষধি গাছ,বিতরণ  কুইন সুলিভানকে থাপ্পড় মারায় শাস্তির মুখে লিওনেল মেসি বৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

নোয়াখালীতে সংখ্যালঘু পরিবারকে হয়রানির অভিযোগ

Reporter Name
  • Update Time : বুধবার, ৫ জুন, ২০২৪
  • ৮৬ Time View
নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জের কুতুবপুর ইউনিয়নে সম্পত্তি নিয়ে বিরাধের জের ধরে এক সংখ্যালঘু পরিবারকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে। পরবর্তীতে স্থানীয় কতিপয় জনপ্রতিনিধির যোগসাজশে অসহায় পরিবারের সদস্যদের বিরুদ্ধে সাজানো হামলা,ভাংচুর ও চাঁদা দাবির অভিযোগ তোলা হয়। ভুক্তভোগী কাঞ্চন ভৌমিক ও তার পরিবার গত শুক্রবার ভূমিদস্যু, কিশোর গ্যাং থেকে প্রধানমন্ত্রীর কাছে বাঁচার আকুতি চেয়ে মাইজদী বাজারে সংবাদ সম্মেলনে করেছেন। 

তিনি অভিযোগ করে বলেন, নন্দ দুলাল ভৌমিকের সাথে বাড়ির ভিতর কুতুবপুর মৌজার ৩২৪ হালে ৩০৭ জিলা জরিপী ২৫১/১, এম,আর, আর ২৫২/১ খতিয়ানের সাবেক ১১৮৬ হাল দাগ ১১৬৮ খতিয়ানের ২ আনা ১১৩ শতক সম্পত্তির খতিয়ানের অন্দরে ২৪ শতাংশ বাগান, যাহার চূড়ান্ত খতিয়ান ৯৫৫ হয়। উক্ত সম্পত্তি নিয়ে বিরোধ চলমান রয়েছে। এ বিরোধপূর্ণ সম্পত্তিতে নন্দ দুলাল ভৌমিক গং আদালতের নির্দেশ অমান্য করে আমাদের মালিকানা জায়গা দখল করে পাকা ভবন নির্মাণ করছে। এমনকি সম্পত্তি ভোগ-দখল করতে দিবেনা বলে হুমকি দিচ্ছে। এছাড়াও অশ্লীল ভাষায় গালমন্দ. মারমুখী আচরণ করে, বিভিন্ন ভয় ভীতি দেখিয়ে জীবন নাশের হুমকি দেয়। পুলিশের সামনে বেশি বাড়াবাড়ি করলে আমাকে হত্যা করে লাশ গুম করে ফেলার প্রকাশ্যে হুমকি দেয়। এ ঘটনায় বেগমগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করি। যাহার জিডি নং-৮৮০।       

তিনি অভিযোগ করে আরও বলেন, স্থানীয় মেম্বারসহ অনেকেই এই সন্ত্রাসীদের আশ্রয় প্রশয় দিচ্ছে। সন্ত্রাসীদের ভয়ে তারা এলাকায় যেতে পারছেন না। নন্দ দুলাল আদালতের আদেশ অমান্য করে নালিশী ভূমিতে ভবন নির্মাণ করছে। কয়েকটি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মনগড়া তথ্য দিয়ে মিথ্যাচার করছে। এ ধরনের হয়রানির আমরা তীব্র নিন্দাও প্রতিবাদ জানাই।  অভিযোগের বিয়য়ে জানতে চাইলে নন্দ দুলাল অভিযোগ নাকচ করে দিয়ে বলেন, আমরা একই বাড়ির লোক। তাদের সাথে একটি জায়গা নিয়ে আমাদের বিরোধ চলছে। তবে হত্যার হুমকির অভিযোগ সঠিক নয়।  বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, সম্পত্তি নিয়ে দুই পক্ষের দীর্ঘ দিনের বিরোধ এটি। এ নিয়ে থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। তবে কোন পক্ষ করেছিল এটি আমার সঠিক জানা নেই।   

কিউএনবি/অনিমা/০৫ জুন ২০২৪,/দুপুর ১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit