রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
শিরোনাম
গণঅভ্যুত্থানের চেতনার সঙ্গে সর্বপ্রথম বেইমানি করেছেন জামায়াত আমির : রাশেদ কক্সবাজার মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে ড্যাব: জুবাইদা রহমান চুরির অপবাদে গাছে বেঁধে তরুণীকে মারধর, গ্রেপ্তার ২ কিশোরগঞ্জে অটোরিক্সাকে চাপা দিল যাত্রীবাহী বাস, নিহত ২ কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ সবার সম্মিলিত প্রচেষ্টায় সুন্দর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন নিয়ে যে প্রশ্ন মঞ্জুর মক্কা প্রতিরক্ষা চুক্তি: মধ্যপ্রাচ্যে কি মার্কিন আধিপত্যের বিদায় ঘণ্টা বাজল? ‎লালমনিরহাট জেলা দলিল লেখক সমিতির নির্বাচন অনুষ্ঠিত

ইসলামী আন্দোলন হিংসার রাজনীতি করে না: গাজী আতাউর রহমান

নওগাঁ প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ Time View
নওগাঁ প্রতিনিধি : ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, ইসলামী শক্তি সন্ত্রাস বা চাঁদাবাজি করে না। আমরা সব ইসলামিক শক্তিকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি। ইসলামী আন্দোলন হিংসার রাজনীতি করে না, মানুষের কল্যাণে রাজনীতি করে। ইসলামী আন্দোলন কখনোই ফ্যাসিবাদের সাথে ছিল না।
বৃহস্পতিবার দুপুরে নওগাঁর পোরশা উপজেলার কালিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ পোরশা-সাপাহার-নিয়ামতপুর উপজেলা শাখার সদস্য ও কর্মী সন্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
গাজী আতাউর রহমান আরো বলেন, আওয়ামী লীগের সবাই খারাপ ছিলেন না। কোনো ভালো মানুষ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কিছু দলের নেতারা দুর্নীতিতে জড়িত, কর্মীরা চাঁদাবাজি করেন এগুলো আমরা চাই না। যারা অতীতে দেশ শাসন করেছেন, তাদের চরিত্র সংশোধন হয়নি। তারা যদি ভালো কিছু করতেন, মানুষ জানতো তারা ক্ষমতায় গেলে ভালো কিছু করবেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত নওগাঁ-১ আসনের এমপি প্রার্থী হাফেজ মাওলানা আব্দুল হক শাহ্-এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) মুফতী হাজ্বী শেখ নুরুন নাবী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ( খুলনা বিভাগ) মুফতী মোস্তফা কামাল, নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মুহাম্মদ আশরাফুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মুহাম্মাদ নাজমুল ইসলাম সহ অন্যরা।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit