বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
পোষা কুকুরের হামলায় গৃহপরিচারিকাকে ক্ষতিপূরণ ১৫৯ কোটি টাকা! তৃতীয় টার্মিনাল পরিচালনা: বিশ্বখ্যাত ৫ এভিয়েশন জায়ান্টের প্রতিদ্বন্দ্বিতা অনুমোদন পেল নতুন তিন উপজেলা ও একটি থানা হাসপাতালে ভর্তি নজরুল ইসলাম খান ৪৪তম বিসিএস: স্থগিত ৬ প্রার্থীর নন-ক্যাডার মনোনয়ন নিশ্চিত, ১ জনের বাতিল সাবেক এমপি নূর মোহাম্মদ রিমান্ড শেষে কারাগারে সদর হাসপাতালগুলোতে সিসিইউ চালু করা গেলে মৃত্যুহার কমানো সম্ভব : জুবাইদা রহমান অতি চালাকের গলায় দড়ি বিশ্বকাপে আর্জেন্টিনা-ব্রাজিল মুখোমুখি হয়েছে কতবার, এগিয়ে কারা? পাকিস্তানের হামলায় নিহত সেনার সংখ্যা গোপন করেছে মোদি সরকার: অভিযোগ বিরোধীদের

লালমনিরহাটে মাদক ব্যবসায়ীর  যাবজ্জীবন কারাদন্ড

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭২ Time View

‎‎জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি  ‎লালমনিরহাটে শাহার আলী সাদ্দাম (৫২) নামের এক মাদক ব্যবসায়ীর যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দিয়েছেন আদালত। ‎বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে আসামীর উপস্থিতিতে লালমনিরহাট সিনিয়র জেলা ও দায়রা জজ মোঃ হায়দার আলী এ রায় ঘোষণা করেন। ‎সাজাপ্রাপ্ত শাহার আলী সাদ্দাম হাতিবান্ধা উপজেলার ভেলাগুড়ী ইউনিয়নের বনচৌকি এলাকার মৃত কলিমুদ্দিন শেখের  ছেলে।

‎আদালত সূত্রে জানা যায়, নিজ বাড়িতে মাদক দ্রব্য রেখে বিক্রি করতেন শাহার আলী সাদ্দাম। এমন গোপন খবরে ২০২০ সালের ১৩ অক্টোবর অভিযান চালিয়ে তার বাড়ি থেকে ১২০ বোতল ফেন্সিডিল ও ৩ কেজি গাঁজাসহ তাকে আটক করে হাতীবান্ধা থানার তৎকালিন উপ পরিদর্শক(এসআই) আলমগীর হোসেন। এ ঘটনায় ওই দিন হাতীবান্ধা থানায় শাহার আলী সাদ্দাম ও পলাতক তার সহযোগী জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।

‎এ মামলায় পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে শাহার আলী সাদ্দাম ও জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অভিযোগ পত্র  দাখিল করে। আদালত দীর্ঘ শুনানি শেষে আসামীর উপস্থিতিতে বৃহস্পতিবার এ মামলার রায় ঘোষনা করেন। রায়ে বলা হয়, অভিযোগ সত্য প্রমাণিত হওয়ায় শাহার আলী সাদ্দামকে যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদয়ে আরও ৬ মাসের কারাদন্ড প্রদান করা হয়। অপর আর একটি ধারায় তাকে ৩ বছর সশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম করাদন্ড দেয়া হয়। অপর আসামী জাহাঙ্গীর আলম এ মামলার সকল দায় থেকে বেকসুর খালাস পেয়েছেন।

‎লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী (পাবলিক প্রসিকিউটর) অ্যাডভোকেট কে.এম হুমায়ুন রেজা স্বপন বলেন, ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে এই মামলা চলমান ছিল। আদালত আজ দীর্ঘ শুনানি শেষে শাহার আলী সাদ্দামকে যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ডে দন্ডিত করেছেন। আমরা রায়ে সন্তোষ প্রকাশ করছি।

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit