বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ভারতের বিপক্ষে ব্যাট হাতে নতুন নায়ক কে এই সোনাল দিনুশা ইরানে ছয় মাসের যুদ্ধের ছয় বড় পরিণতি এক স্বরাষ্ট্রমন্ত্রীকে সামলাতে বিরোধী দলের ৯০ এমপি কান্নাকাটি করছেন: রাশেদ ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি ফিরেছে, না কি স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থ: জানতে চান হাসনাত দুষ্ট লোকে বলে ‘টুকু আসে টুকু যায়’: লোডশেডিং নিয়ে রুমিন ফারহানা ‘বসনিয়ার কসাই’ রাতকো ম্লাদিচ মারা গেছেন রাঙামাটি জেলা পরিষদকে মডেল জেলা পরিষদ গড়ার প্রত্যয় নতুন চেয়ারম্যান দীপন তালুকদার দীপু’র ছাতক থেকে সিলেটে পর্যন্ত  রেলপথ সংস্কারের প্রকল্প মেয়াদ শেষ হলেও, কাজ হয়েছে মাত্র ২০ শতাংশ অস্ট্রেলিয়া সিরিজের ভারতীয় দলে শেবাগ-দ্রাবিড়পুত্র শার্শায় ১ দিনে অবাঞ্চিত কুকুরের কামড়ে প্রায় ২০ জন আহত

রাতে আলাদা ম্যাচে মাঠে নামছে স্পেন ও জার্মানি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭০ Time View

স্পোর্টস ডেস্ক : জার্মানির ফুটবলে নেই আগের সে রঙ। ২০১৪ সালের বিশ্বকাপ জয়ীরা এরপরের দুই বিশ্বকাপে বিদায় নেয় গ্রুপপর্ব থেকে। গত বছর নিজেদের মাটিতে হওয়া ইউরোতে প্রত্যাশা পূরণ করতে পারেনি। একটা সময়ে বিশ্ব ফুটবলে শাসন করা জার্মানি সবশেষ এ বছর জুনে ব্যর্থ হয়েছে উয়েফা নেশন্স লিগেও।

সেমিফাইনালে পর্তুগালের কাছে হারের পর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচেও নাগেলসম্যানের দল হেরে যায় কাতার বিশ্বকাপের রানার্সআপ ফ্রান্সের কাছে। নেশন্স লিগের ব্যর্থতার প্রভাব বিশ্বকাপ বাছাইয়ে পড়তে দিতে চান না কোচ। দলকে জয়ে ফেরানোর পাশাপাশি ফুটবলারদের হারিয়ে যাওয়া আত্মবিশ্বাস ফেরাতে জোর দিচ্ছেন কোচ।

বিশ্বকাপ বাছাইয়ে ‘এ’ গ্রুপে জার্মানির প্রথম ম্যাচে প্রতিপক্ষ স্লোভাকিয়া। স্বাগতিকদের মাঠে নামার আজে চোট জর্জরিত দল নিয়ে বিপর্যস্ত কোচ নাগেলসম্যান। এ ম্যাচে অভিষেকের অপেক্ষায় তিন নতুন মুখ; ফিন ডেহম্যান, কলিন্স ও পল নেবেল। গুরুত্বপূর্ণ ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারবেন না জামাল মুসিয়ালা, কাই হাভার্টজ, স্টেগেন, লেরয় সানে ও নিকো স্কল্টারবেক। ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে দেখা যাবে জশুয়া কিমিখকে।

এদিকে বিশ্বকাপ বাছাইয়ে ‘ই’ গ্রুপের ম্যাচে বুলগেরিয়ার বিপক্ষে লড়বে ইউরো চ্যাম্পিয়ন স্পেন। গত জুনে উয়েফা নেশন্স লিগে দুর্দান্ত পারফর্ম করেও ফাইনালে পর্তুগালের কাছে হেরে শিরোপা হারায় স্পেন। টাইব্রেকারে ক্রিস্টিয়ানো রোনালদোদের কাছে স্বপ্ন ভাঙে লামিনে ইয়ামালদের। নেশন্স লিগ ব্যর্থতার পর বিশ্বকাপ বাছাই মিশন শুরু হচ্ছে ২০১০ সালের চ্যাম্পিয়নদের।

বুলগেরিয়া ম্যাচের আগে বড় সুখবর স্পেনের সমর্থকদের জন্য। দীর্ঘদিন পর ইনজুরি থেকে এ ম্যাচ দিয়ে জাতীয় দলে ফিরছেন ব্যালন ডি অর জয়ী তারকা রদ্রি ও দানি কারভাহাল। তবে, নতুন করে ইনজুরিতে পড়ে ক্যাম্প ছেড়েছেন ফ্যাবিয়ান রুইজ। অভিষেকের অপেক্ষায় আছেন জেসুস রদ্রিগেজ। মাত্রই ইতালিয়ান ক্লাব কোমোতে যোগ দিয়েছেন ১৯ বছর বয়সি উইঙ্গার। বুলগেরিয়ার বিপক্ষে ম্যাচে আক্রমণে লামিনে ইয়ামালের সঙ্গে লা ফুয়েন্তের ভরসা নিকো উইলিয়ামস।

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৫, /রাত ১১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit