শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাইন্যান্সের ৬৩০ কোটি ডলারের ডিজিটাল সম্পদ চুরির নেপথ্যে উত্তর কোরিয়া? সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের গোপনে সহায়তা করছে আমিরাত ইরান যুদ্ধের ৬ মাসে মার্কিন জ্বালানি কোম্পানির মুনাফা ১৩০ বিলিয়ন ডলার হরমুজ প্রণালিতে তিনটি ট্যাংকারে আগুন রামাল্লার পশ্চিমে নতুন অবৈধ বসতি স্থাপন শুরু করেছে ইসরায়েল ইউক্রেনে ৫০০ প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের সাংবাদিককে ‘খুবই বাজে দেখাচ্ছে’, ‘রয়টার্স জঘন্য’ কেন বললেন ট্রাম্প? হরমুজ প্রণালিতে তিন তেলবাহী জাহাজে আগুন, মাইন বিস্ফোরণের দাবি ইরানের সে কেন পানিতে ঝাঁপ দেবে? প্রশ্নই আসে না: তাহসিফের বাবার প্রশ্ন মায়ের অসন্তুষ্টির কঠিন পরিণতি

‎লালমনিরহাটে জমি বিরোধে গর্ভবতী নারীকে পিটিয়ে গর্ভপাত, তদন্তে পুলিশ

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৫ Time View

‎জিন্নাতুল ইসলাম জিন্না, ‎লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটের আদিতমারী উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে রুবিয়া বেগম (৪৭) নামে এক গর্ভবতী নারীকে লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার গর্ভপাত হয়েছে বলে দাবি করেছেন স্বামী। বর্তমানে তিনি লালমনিরহাট সদর হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন আছেন।
‎
‎ভুক্তভোগীর স্বামী আজিবর রহমান জানান, গত ৩০ আগস্ট এ ঘটনায় তিনি আদিতমারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। এজাহারে উল্লেখ করা হয়, সেদিন সকালে আসামিরা প্রথমে তার স্ত্রী রুবিয়া বেগম ও ৮৫ বছর বয়সী মাতা আম্বিয়া বেগমকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। একপর্যায়ে আব্দুস সাত্তার (৬০) তার মাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। স্ত্রী রুবিয়া বেগম মাকে রক্ষা করতে গেলে জসিম উদ্দিন (২৫) লোহার রড দিয়ে তার মাথায় আঘাত করেন। পরে দলবেঁধে এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে ও শ্লীলতাহানির চেষ্টা চালানো হয়।
‎
‎অন্তঃসত্ত্বা থাকা সত্ত্বেও হামলাকারীরা তার তলপেটে আঘাত করলে প্রচণ্ড রক্তক্ষরণ শুরু হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে পরদিন তাকে লালমনিরহাট সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। ‎ভুক্তভোগীর স্বামী বলেন, “জমি নিয়ে আগেও বিরোধ ছিল। কিন্তু এভাবে দলবেঁধে আমার গর্ভবতী স্ত্রীকে আক্রমণ করবে তা কল্পনাও করিনি। আমার স্ত্রীর জীবন এখনও ঝুঁকিতে আছে। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”
‎
‎অসুস্থ রুবিয়া বেগমও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ‎এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানতে প্রধান আসামি জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ‎আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর বলেন, “অভিযোগ গ্রহণ করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য ইতিমধ্যে পুলিশ তদন্তে নেমেছে।
‎

 

 

কিউএনবি/আয়শা/০৪ সেপ্টেম্বর ২০২৫, /রাত ৯:১৫
‎

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit