বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

পিছিয়ে থাকলেও খেলায় ফেরার উদযাপনে কংগ্রেস

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৯৯ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের রাজধানী দিল্লিতে বিরোধী দল কংগ্রেসের সদর দফতরে একটি বিশাল টিভিতে নির্বাচনের প্রবণতা সরাসরি দেখানো হচ্ছে। ফলাফলে ক্ষমতাসীন এনডিএ জোট এগিয়ে থাকলেও দলীয় অফিসে পুরোদমে উদযাপন করছে কংগ্রেস সমর্থকরা।

বিবিসির তথ্য মতে, বিরোধী ইন্ডিয়া জোটের মধ্যে কংগ্রেস সদস্যরা প্রত্যাশার চেয়ে অনেক ভালো পারফর্ম করছে। ফলাফল পূর্বাভাসের ধারণাকে ভুল প্রমাণিত করায় কংগ্রেস সমর্থকরা আনন্দ উদযাপন করছে।

গত ১০ বছরে কংগ্রেস ক্রমান্বয়ে তার শক্তি হারিয়েছে। যার ফলে নির্বাচনের শুরুতে বিজেপির বিরুদ্ধে কোনও চ্যালেঞ্জ শুরু করতে পারে এমনটা ভাবেননি দলীয় কর্মীরা। তবে ফল গণনার দিনে সময় গড়ার সাথে সাথে শক্ত অবস্থানে রয়েছে কংগ্রেস। ফলে ভিড় বাড়তে শুরু করেছে দলীয় অফিসে।

সর্বশেষ ফলাফল অনুযায়ী ভারতের লোকসভা নির্বাচনের ‘ব্যাটেল গ্রাউন্ড’ হিসেবে চিহ্নিত ৬টি বড় রাজ্যের পাঁচটিতেই ক্ষমতাসীন বিজেপি তেমন সুবিধা করতে পারছে না। এখন পর্যন্ত বেশি আসনবিশিষ্ট এই রাজ্যগুলোতে বিরোধী দল কংগ্রেস এবং তাদের শরীক দলদের জয়জয়কার।

২০২৪ সালের লোকসভা ভোটে প্রধানত ৬টি বড় রাজ্যকে ‘ব্যাটেল গ্রাউন্ড’ হিসেবে চিহ্নিত করেছেন বিশ্লেষকরা। রাজ্যগুলোর মধ্যে কর্নাটকে ২৮, মহারাষ্ট্রে ৪৮, বিহারে ৪০, উত্তর প্রদেশে ৮০, পশ্চিমবঙ্গে ৪২ এবং অন্ধ্র প্রদেশে ২৫টি আসন রয়েছে।

মঙ্গলবার (৪ জুন) বিকেল ৪টা পর্যন্ত প্রাথমিক ফলে দেখা গেছে, বিহার ও অন্ধ্র প্রদেশ ছাড়া বিজেপি ও তার শরিকরা ততটা ভালো ফল করতে পারেনি। অন্ধ্র প্রদেশের সম্ভাব্য ভাল ফলের প্রধান ভাগীদার অবশ্যই তেলুগু দেশম। তারা রাজ্য বিধানসভাতেও সম্ভবত দখল করতে চলেছে।

কিন্তু বাকি পাঁচ রাজ্যে বিজেপির অবস্থা বেশ খারাপ। সবচেয়ে বড় বিস্ময় জাগিয়েছে উত্তর প্রদেশ। যে রাজ্য থেকে বিজেপি এবার ৭০-৭৫ আসন পাবে বলে আশা করছিল, সেখানে প্রাথমিক ফলে দেখা যাচ্ছে, ইন্ডিয়া জোট ৪০ আসনে এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গে ইন্ডিয়া জোট ৩১ আসনে এগিয়ে রয়েছে, মহারাষ্ট্রে ইন্ডিয়া জোট ২৯ আসনে এগিয়ে রয়েছে। সারা দেশে কংগ্রেসের এমন শক্ত অবস্থানে বিজেপি শিবিরে চিন্তার ভাঁজ পড়েছে।

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুন ২০২৪,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit