বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ সেতাবগঞ্জ রেল স্টেশনের মুল ফটক বন্ধ যাত্রীদের ভোগান্তি চরমে পূর্বধলায় মাদকদ্রব্য সহ গ্রেপ্তার-১ হুথিদের হামলায় সৌদি লিগে রোনালদোদের ম্যাচ স্থগিত নরসিংদীতে হত্যা মামলার রহস্য উদঘাটন, বিশেষ সম্মাননা পেলেন এসআই ইউসুফ আহমেদ আশুলিয়ায় ছোট বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ 

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে বাংলাদেশ কত টাকা পাবে

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ৯৫ Time View

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর চলছে। এবারের আসরে রেকর্ড ২০টি দল অংশ নিচ্ছে। যে কারণে এবার প্রাইজমানিও বাড়ছে। বিশ্বকাপের এবারের আসরে রেকর্ড ১৩৩ কোটি টাকা বরাদ্ধ রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

এবারের আসরে যারা চ্যাম্পিয়ন হবে তারা পাবে দল পাবে প্রায় ২৯ কোটি টাকা। রানার্স আপ দল পাবে প্রায় ১৫ কোটি টাকা। সেমিফাইনাল থেকে বাদ পড়া দল পাবে প্রায় ৮.৫ কোটি টাকা করে। সুপার এইট থেকে বাদ পড়া চার দল পাবে প্রায় ৪.৫ কোটি টাকা।

সুপার এইটে উঠতে ব্যর্থ হওয়া ১২ দলও পারফর্ম্যান্সের ভিত্তিতে পাবে অর্থ। ৯ থেকে ১২, এই চার দল পাবে ২ কোটি ৯০ লাখ টাকা। ১৩ থেকে ২০তম দলও পাবে বিশাল অর্থ। এই দলগুলো পাবে ২ কোটি ৬৪ লাখ টাকা করে। এখানেই শেষ নয়। প্রতি ম্যাচ জিতলে এই হিসেবের বাইরে আরও ৩৬ লাখ টাকা পাবে প্রতিটি দল। এই অর্থের আওতায় নেই তিনটি ম্যাচ- দুই সেমিফাইনাল আর ফাইনাল।

এ বিষয়ে আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস বলেন, ‘এটা একটা ঐতিহাসিক ইভেন্ট, সেটা অনেক দিক থেকেই। খেলোয়াড়দের প্রাইজমানিতেই বিষয়টার প্রতিফলন হলো। আমরা আশা করছি অবিশ্বাস্য একটা টুর্নামেন্ট অপেক্ষা করছে আমাদের সামনে। দুনিয়ার লাখো লাখো দর্শক-সমর্থক খেলোয়াড়দের পারফর্ম্যান্সে বিমোহিত হবেন।’

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুন ২০২৪,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit