বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫১ পূর্বাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

অন্তঃসত্ত্বা স্ত্রীর মান ভাঙাতে কী করলেন রণবীর

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১০৩ Time View

বিনোদন ডেস্ক : সম্প্রতি ইতালিতে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলিউড অভিনেতা রণবীর সিং। অন্তঃসত্ত্বা স্ত্রী দীপিকাকে একা রেখে প্রমোদতরীর ওই পার্টিতে বেশ খোশমেজাজে দেখা গিয়েছিল রণবীরকে। এ নিয়ে নেটিজেনদের তীব্র কটাক্ষের মুখেও পড়ছেন এই অভিনেতা। কারণ, স্ত্রীর অন্তঃসত্ত্বা থাকাকালীন স্বামী পাশে থাকবেন, এটাই স্বাভাবিক; অথচ স্বামী বিদেশে পার্টিতে গিয়ে মজেছেন।

ভারতীয় গণমাধ্যমের খবর, সোমবার রাতে দীপিকাকে নিয়ে নৈশভোজে গিয়েছিলেন রণবীর সিং। মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে তাদের ক্যামেরাবন্দি করেন পাপারাজ্জিরা। দেখা গেল, অন্তঃসত্ত্বা স্ত্রীর হাত ধরে আগলে রেখেছেন রণবীর সিং। এ সময় অভিনেত্রীর পরনে ছিল স্ট্রাইপড লাল কুর্তা ও পাজামা। রণবীরের পরনে ছিল ছিমছাম টি-শার্ট। দুজনের চোখেই চশমা। এ সময় দিপীকার বেবিবাম্পটাও ঈষৎ দৃশ্যমান হয়েছিল।

শুধু দীপিকা নয়, এদিন পরিবারের সবাইকে নিয়েই রেস্তোরাঁয় গিয়েছিলেন রণবীর। সঙ্গে ছিলেন, রণবীরের মা অঞ্জু ভাবনানি ও বাবা জগজিৎ সিং। নৈশভোজে নিজের শাশুড়িকেও আনতে ভোলেননি এই অভিনেতা।

তবে অন্তঃসত্ত্বা অবস্থায় নিজেকে একেবারেই ঘরবন্দি করে রাখেননি দীপিকা। কয়েকদিন আগে বেবি বাম্প নিয়েই ‘সিংঘম’ সিনেমায় শুটিং করেছিলেন দীপিকা। এছাড়াও ভারতে চলমান লোকসভা নির্বাচনে বর রণবীরকে নিয়ে অসুস্থ শরীরেই ভোট দিতে গিয়েছিলেন তিনি। অথচ অন্তঃসত্ত্বা অবস্থায় দীপিকাকে একলা ফেলে জমকালো পার্টিতে মগ্ন হয়ে আলোচনায় আসলেন রণবীর।

আগামী সেপ্টেম্বরেই তারকা দম্পতি দীপিকা-রণবীরের ঘর আলো করে আসছে তাদের নতুন অতিথি। শুধু চূড়ান্তভাবে সুসংবাদ দেওয়ার দিন গুনছেন এই নায়ক-নায়িকা।
 

 

 

কিউএনবি/আয়শা/০৪ জুন ২০২৪,/রাত ৮:৩০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit