বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর গবেষণা-উদ্ভাবন মেলা আয়োজনের উদ্যোগ ঢাবি থেকে সাত কলেজের শিক্ষার্থীদের সকল তথ্য-উপাত্ত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির কাছে হস্তান্তর পেশাদার গণমাধ্যম কার্যক্রম এবং প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ জোরদারে ঢাবি ও ঢাকা ডক্ল্যাবের মধ্যে সমঝোতা স্মারক শাই হোপের সেঞ্চুরিতে উইন্ডিজের রেকর্ড আটোয়ারীতে আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত সৌদিগামী ১০০ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে ১৫ হাজার যাত্রী কুড়িগ্রামে মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে মায়ের মৃত্যু,বাবা গুরুতর আহত আটোয়ারীতে হাজী সাহার আলী উচ্চ বিদ্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত আদালতের নির্দেশে জাল দলিলের প্রতিবেদন দিয়ে আক্রোশের শিকার সাব-রেজিস্ট্রার নেত্রকোণায় বিএনপি নেতা খলিলুর রহমানকে কারণ দর্শানোর নোটিশ

ভারতের জনগণ বলে দিয়েছে তারা মোদিকে চায় না: রাহুল গান্ধী

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ১৩৬ Time View

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনায় এখন পর্যন্ত এগিয়ে রয়েছে নরেন্দ্র মোদির বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। মঙ্গলবার ভোট গণনা শুরুর পর থেকেই এগিয়ে রয়েছে এনডিএ। কিন্তু সব হিসেব পাল্টে দিয়েছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। এনডিএ’র সঙ্গে পাল্লা দিয়ে লড়ছে ইন্ডিয়া। 

লোকসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের অবস্থা নিয়ে মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলন করেছে কংগ্রেস। সেখানে কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেছেন, আমাদের এবারের লড়াইটি ছিল (ভারতের) সংবিধান বাঁচানোর লড়াই। এই লড়াইয়ে পাশে থাকার জন্য ভারতের জনগণের পাশাপাশি জোট সঙ্গী এবং কংগ্রেসের নেতা-কর্মীকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। 

লোকসভা নির্বাচনের ভোট গণনা চলাকালেই মঙ্গলবার হঠাৎ করেই ভারতের শেয়ার বাজারের সূচকে বড় ধরনের পতন দেখা গেছে। সেই প্রসঙ্গ টেনে গান্ধী বলেন, আপনারা নিশ্চয়ই আদানির স্টক দেখেছেন। ভারতের মানুষ জানে যে, মোদির সঙ্গে আদানির সরাসরি সম্পর্ক রয়েছে। সেই সম্পর্ক আসলে দুর্নীতির সম্পর্ক আছে। তিনি আরও বলেন, নির্বাচনের ফলাফলে ভারতের জনগণ বলে দিয়েছে যে, নরেন্দ্র মোদি আমরা আপনাকে চাই না। (অমিত) শাহকে চাই না। 

 

কিউএনবি/আয়শা/০৪ জুন ২০২৪,/রাত ৮:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit